Friday, June 26, 2026

পুরুলিয়ায় গয়নার দোকানের পর ব্যাঙ্ক ডাকা*তির চেষ্টা ! তদন্তে পুলিশ

Date:

Share post:

গয়নার শোরুমে ডাকাতির পর এ বার পুরুলিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক সংলগ্ন এটিএম লুটের চেষ্টা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়ায় । যদিও ‘অপারেশন সাকসেসফুল’ করতে পারেনি ডাকাতদল। ব্যাঙ্কের শাটার ভেঙে ঢোকার পর সাইরেন বেজে ওঠায় যত দ্রুত সম্ভব সেখান থেকে চম্পট দেয় ডাকাতদল। এলাকা ঘিরে ধরেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তবে কে বা কারা এর সঙ্গে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ পুরুলিয়া খু.নে চাঞ্চল্যকর তথ্য, স্বামীর গোপ.নাঙ্গ কে.টে নিয়েছিলেন স্ত্রী!
সংশ্লিষ্ট ব্যাঙ্কটি পুরুলিয়ার হুড়ায় জাতীয় সড়কের পাশে অবস্থিত। ব্যাঙ্কের পাশেই রয়েছে এটিএম কাউন্টার। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে সেখানে কয়েক জন দুষ্কৃতী হানা দেয়। তারা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভবনের শাটার ভাঙে প্রথমে। এর পর গ্রিলের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। তার মধ্যে ব্যাঙ্কের নিরাপত্তার জন্য থাকা সাইরেন বেজে ওঠে। তার পর ওই ডাকাতদল আর ভিতরে ঢোকেনি। মনে করা হচ্ছে, সামনের জাতীয় সড়ক দিয়েই পালিয়ে যায় তারা। এই ঘটনায় কেউ এখনও আটক বা গ্রেফতার হয়নি। তবে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রসন্তত, গত স্পতাহেই পুরুলিয়া শহরের একটি নামী সংস্থার শোরুম থেকে প্রায় ৮ কোটি টাকার গয়না লুট করে চম্পট দেয় ডাকাতদল। এখনও সেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বে ওই ডাকাতদলের সঙ্গে বিহারের যোগ পাওয়া গিয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।এরইমধ্যে আবারও পুরুলিয়ায় বড়সড় ডাকাতির ছক কষেছিল ডাকাতদল। কে এরা, তা জানার চেষ্টা চলছে।

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...