Friday, June 26, 2026

ব্যাঙ্ক লুঠ করতে গিয়ে ফ্যাসাদ! লকার ভাঙতে না পেরে চিরকুট লিখল চোর

Date:

Share post:

ব্যাঙ্কে (Bank) চুরি করতে গিয়ে এবার মহা বিপদে চোর বাবাজি। ব্যাঙ্কের লকার খুলতেই রীতিমতো গলদঘর্ম অবস্থা চোরের। তবে চুরির দায়? তা কী করে এড়াবেন তিনি! শত চেষ্টা করেও হাতে আসেনি এক নয়া পয়সাও। উল্টে চুরির দায় নেওয়া তার পক্ষে একেবারেই সম্ভব নয়। আর টাকা না পেয়ে একটি চিরকুটে চোর লেখে, ভালো ব্যাঙ্ক! তবে আমি এখান থেকে এক টাকাও পাইনি। তাই আমাকে ধরবেন না। আমার আঙুলের কোনও ছাপ পাবেন না। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে তেলেঙ্গানায় (Telengana)। আর চুরি করতে গিয়ে চোরের এমন কাণ্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media)।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ গত ৩১ অগাস্ট রাতে তেলেঙ্গানা গ্রামীন ব্যাঙ্কের একটি শাখায় এমন ঘটনা ঘটে। এরপর শুক্রবার সকালে কর্মীরা ব্যাঙ্কে পৌঁছে চুরির ঘটনা জানতে পারেন। এরপরই হুলস্থূল পড়ে যায় ব্যাঙ্কে। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চোরের গতিবিধি সবটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তবে চোর মুখ ঢেকে রাখার শত চেষ্টা করলেও লাভের লাভ হয়নি।

এদিকে সিসিটিভি ফুটেজ দেখে চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে স্থানীয় কোনও গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত। তবে ব্যাঙ্কের সমস্ত মূল্যবান জিনিসপত্র অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মীরা।

 

 

 

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...