Friday, June 26, 2026

ফের দিল্লিতে প্রশ্নের মুখে নারী সুরক্ষা! স্কুল বাসেই নাবালিকার যৌ.ন হে.নস্থা

Date:

Share post:

স্কুল বাসের (School Bus) মধ্যে যৌন হেনস্থার (Physical Assault) শিকার এক নাবালিকা স্কুল পড়ুয়া (School Student)। দিল্লির (Delhi) বেগমপুর এলাকার ঘটনা। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত ২৩ অগাস্ট বিষয়টি প্রকাশ্যে আসে, যখন নির্যাতিতার মা লক্ষ্য করেন যে তাঁর মেয়ের ব্যাগ প্রস্রাবে ভিজে গিয়েছে। এরপরই ৬ বছরের ওই শিশুকে জিজ্ঞাসা করার পর সে মাকে জানায় স্কুল বাসে একজন সিনিয়র (Senior) শ্লীলতাহানি করেছে তার। রাজধানী শহরে ফের এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এরপরই নাবালিকার পরিবার পরের দিন স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি জানায়। তবে পরিবারের অভিযোগ, স্কুলের চেয়ারম্যান সব শুনে সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের কথা বলেন। ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সোসাইটির সদস্যদের সামনে শিশুটির পরিচয় প্রকাশ করেছে, যা একেবারেই আইন বিরুদ্ধ।

এদিকে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ পুলিশকর্তা বলেন, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ (নারীকে তার শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ২২৮এ ( অপরাধের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ) এবং শিশুদের সুরক্ষার ১০/২১-এর অধীনে যৌন অপরাধ (পকসো) আইনের ভিত্তিতে বেগমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় আগেই, দিল্লি কমিশন ফর উইমেন বিষয়টি বিবেচনা করে এবং মামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়ে পুলিশকে একটি নোটিশ দেয়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডিসিডব্লিউ চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে দিল্লি পুলিশের কাছে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...