Friday, June 26, 2026

নির্বাচন আসন্ন, দেশবাসীকে ‘দুর্নীতিমুক্ত’, ‘উন্নত’ ভারতের স্বপ্ন দেখালেন মোদি

Date:

Share post:

চলতি মাসে দিল্লিতে(Delhi) সম্পন্ন হতে চলেছে জি-২০ বৈঠক। তার চেয়েও বড় কথা ঘরের দোরগোড়ায় লোকসভা নির্বাচন(Parliament Election)। সেদিকে নজর রেখে বিরোধী শিবির যখন তৎপর তখনই চেনা অঙ্কে স্বপ্নের ফানুস ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানালেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হবে ভারত(India)। আর সেই ভারতে দুর্নীতি বা সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না।

এদিন এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর লক্ষ্য স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। সে প্রসঙ্গেই তিনি বলেন, ‘অমৃতকাল’ শেষে অর্থাৎ ২০৪৭ সালে ভারত আত্মপ্রকাশ করবে উন্নত দেশ হিসাবে। আর সেই উন্নত ভারতবর্ষে দুর্নীতি, জাতিভেদ, বা সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না। স্বপ্নের ফানুস ফুলিয়ে তিনি আরও জানান, ভারত সম্পর্কে গোটা বিশ্বের ধ্যানধারণা বদলে গিয়েছে। আগে যেখানে ভারতকে শুধু ১০০ কোটি ক্ষুধার্ত মানুষের দেশ হিসাবে দেখা হত, এখন সেই ভারতকেই বিশ্ববাসী দেখে ১০০ কোটি আগ্রহী, উদ্যমী মানুষের দেশ হিসাবে। প্রধানমন্ত্রী বলছেন, “আজ আমাদের কথাকে গোটা বিশ্ব পাথেয় হিসাবে দেখছে। আগামী দিনে পরিবর্তনের পথ হিসাবে দেখছে।”

যদিও রাজনৈতিক মহলের দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ফের স্বপ্নের ফেরিওয়ালা অবতারে নেমেছেন। আর সেই পুরানো ছকে দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত করতে উন্নত ভারতের স্বপ্ন দেখানো শুরু হয়েছে। এদিকে দেশের বাস্তব ছবিটা হল, ক্ষুদা সূচক থেকে শুরু করে সংবাদপত্রের স্বাধীনতা সর্বত্র বিশ্ব তালিকায় ভারতের অবস্থান নামছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক দুর্নীতি আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এমনকি নরেন্দ্র মোদি বিশ্বের আসনে ভারতকে বিশাল দেখানোর চেষ্টা করলেও সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতের প্রতি ইতিবাচক ধারনা কমছে বিশ্বের।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...