Friday, June 26, 2026

সুপার-৪-এ পৌঁছে গিয়েছে পাকিস্তান, ভারত পৌঁছাবে কীভাবে?

Date:

Share post:

গতকাল এশিয়া কাপের অভিযান শুরু করে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে টিম ইন্ডিয়ার সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে ম‍্যাচ শুরু হলেও, শেষে বৃষ্টির জন‍্য ভেস্তে যায় ভারত-পাকিস্তান ম‍্যাচ। প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের মধ‍্যে। আর এরফলে এশিয়া কাপের সুপার-৪-এ পৌঁছে যায় বাবর আজমের দল। এখন প্রশ্ন হচ্ছে, টিম ইন্ডিয়ার কীভাবে যাবে সুপার-৪-এ।

ভারত-পাক ম্যাচ বাতিলের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে পাকিস্তান দল। সুপার-৪-এ উঠে গিয়েছে তারা। পাকিস্তান এই এশিয়া কাপের সুপার-৪-এ পৌঁছানো প্রথম দল। ভারত ও পাকিস্তান উভয়ই এশিয়া কাপের গ্রুপ-এ-তে রয়েছে। তাদের সঙ্গে তৃতীয় দল নেপাল। গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারানোয় ২ পয়েন্ট পেয়েছিল পাকিস্তান।  এখন বাবর দলের দ্বিতীয় ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে যেটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে ভারত পাকিস্তানের মধ্যে পয়েন্ট সমানভাবে ভাগ হয়ে যায়। দুই দলই পায় ১ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে সুপার-ফোরে উঠেছে পাকিস্তান।

এদিকে এশিয়া কাপের সুপার-৪-এ যেতে হলে ভারতীয় দলকে পরের ম্যাচে জিততেই হবে। ভারতীয় দলকে এশিয়া কাপে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে নেপালের বিরুদ্ধে। এই ম্যাচটি ৪ সেপ্টেম্বর পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচে ভারতীয় দল জিতলে সুপার-৪-এ পৌঁছে যাবে। হারলে নেপাল যোগ্যতা অর্জন করবে।

আরও পড়ুন:প্রয়াত হিথ স্ট্রিক, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন জিম্বাবোয়ের কিংবদন্তি পেসার

 

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...