Tuesday, June 23, 2026

পুজোর আগেই পঞ্চায়েতের সাড়ে সাত হাজার শূন্যপদে নিয়োগ!

Date:

Share post:

এবার রাজ্যের পঞ্চায়েতের স্ত্রিস্তরে যাবতীয় শূন্যপদ পূরণে উদ্যোগ নিতে চলেছে সরকার। জানা গিয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটি স্তরে প্রায় সাড়ে সাত হাজার শূন্যপদ রয়েছে।

এই পদগুলি দ্রুত পূরণ করতে উদ্যোগী রাজ্য সরকার। মন্ত্রিসভা এবং রাজ্য অর্থ দফতর এই মর্মে সবুজ সংকেত দেওয়ার পরেই শুরু হবে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া। যদিও বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তা স্পষ্ট নয়।জানা গিয়েছে, গ্রাম সহায়ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক ইত্যাদি শূন্যপদে রয়েছে নিয়োগের সম্ভাবনা।পুজোর আগেই এই নিয়ে সদর্থক পদক্ষেপ করা হতে পারে।

জানা যাচ্ছে, নতুন নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। নতুন করে গঠিত হওয়া জেলাস্তরের নির্বাচন কমিটিগুলিতে কোনও জনপ্রতিনিধিও রাখা হয়নি। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইনে জোর দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। আর এই কারণেই তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট পোর্টাল।সব ঠিকঠাক চললে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।নিয়োগ নিয়ে বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...