Tuesday, February 24, 2026

খড়্গপুরে সোনার দোকানে ডা.কাতির চেষ্টা-গু.লি, ড্রোন উড়িয়ে ডা.কাত ধরল পুলিশ

Date:

Share post:

খড়্গপুর শহরের গোলবাজারে গয়নার দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় দ্রুত সাফল্য পেল পুলিশ। ডাকাতির চেষ্টা ও গুলি চালানোর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হল মোট পাঁচ জন। ভিনরাজ্যে পালানোর সময় ড্রোন উড়িয়ে ওই ডাকাতদলকে পাকড়াও করে পুলিশ। এই ডাকাতির চেষ্টার পিছনেও বিহার-যোগ পাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃতেরা প্রত্যেকেই বৈশালী জেলার বাসিন্দা।

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে সাতসকালে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী। ডাকাতিতে বাধা দেওয়া হলে স্বর্ণ বিপণীর মালিককে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়ে। আহত হও ওই দোকানের এক কর্মীও। তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন- বিকল্প পথে দিল্লি, নেতাকর্মীরা আ.ক্রান্ত হলে গণতান্ত্রিকভাবে বুঝে নেবে তৃণমূল: বি.স্ফোরক অভিষেক

গুলিবিদ্ধ স্বর্ণ বিপণীর মালিকের নাম আশিসকুমার দত্ত। খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একতি গয়নার দোকান রয়েছে তাঁর। শুক্রবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে নিজের দোকানে যান আশিস। অভিযোগ, দোকান খোলার সময়ই আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরেন। তাঁর দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লাগে পেট এবং বুকের মাঝখানে। সেখানেই লুটিয়ে পড়েন দোকানমালিক। অন্যদিকে, ডাকাতিতে বাধা দেওয়ায় দোকানের এক কর্মীকে অস্ত্র দিয়ে কোপ দেয় ডাকাতদল। চিৎকার শুনে আশপাশের দোকানিরা ছুটে এলে ডাকাত দলটি চম্পট দেয়।

 

spot_img

Related articles

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...