Friday, May 15, 2026

চু*রি করতে গিয়ে খু*ন! এ কী কাণ্ড দত্তপুকুরে

Date:

Share post:

দত্তপুকুরে (Duttapukur) প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মায়ের খুনের কিনারা করল পুলিশ। তদন্তে উঠে আসে মারাত্মক প্ল্যানিং। ধৃত ইলেকট্রিক মিস্ত্রি নাকি রীতিমতো রেইকি করেছিলেন খুনের আগে। আসলে চুরি করতে গেছিলেন তিনি। কিন্তু ধরা পড়ে যাওয়ায় খুন বলেই জেরার মুখে স্বীকার করেছেন অভিযুক্ত।

গত ২৪ সেপ্টেম্বর দত্তপুকুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার মা মেয়ের বাড়িতে এসে খুন হন। বিছানা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। শনিবার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর (Biswachand Thakur)জানান, দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মেয়ের বাড়ির ছাদের দরজা দিয়ে অভিযুক্ত বাড়িতে ঢোকে। মূলত চুরি করার পরিকল্পনাই ছিল তার। কিন্তু বৃদ্ধা তাঁকে দেখে ফেলায় ধরা পড়ে যাওয়ার ভয়ে হাতে থাকা ভারী কোনও বস্তু দিয়ে ওই বৃদ্ধার মুখ থেঁতলে দেয় ওই মিস্ত্রি। এখানেই শেষ নয় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের কাছে ৫ লক্ষ টাকা দাবিও করেছিলেন বলে অভিযোগ। ধৃত অনুপ দাস গোটা অপারেশন চালিয়েছে নাকি এই ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...