Saturday, February 21, 2026

গান্ধী বনাম গডসে, লড়াইটা আদর্শের: ভোট প্রচারে সরব রাহুল

Date:

Share post:

“বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইটা আদর্শের। ঘৃণার বিরুদ্ধে এই লড়াই,” ভোটমুখি মধ্যপ্রদেশে(Madhya Pradesh) প্রচারে গিয়ে নির্বাচনী যুদ্ধের সুর বেঁধে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। একইসঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি মানেই নাথুরাম গডসে! যে মহাত্মা গান্ধীর হত্যাকারী। কড়া সুরে এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস(Congress) সাংসদ।

শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, “এটা আদর্শের লড়াই। একদিকে আছে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে মহাত্মা গান্ধী, অপরদিকে নাথুরাম গডসে। বিজেপি আর কংগ্রেসের (Congress) মধ্যে পার্থক্য ততটাই যতটা ভালোবাসা এবং ভ্রাতৃত্বের সঙ্গে ঘৃণার।” একইসঙ্গে সুর চড়িয়ে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি শুধু ঘৃণা শেখায়। ওরা এতটা ঘৃণা ছড়িয়েছে যে মধ্যপ্রদেশের মানুষ এবার ওদেরই ঘৃণা করা শুরু করেছে।”

এর পাশাপাশি কংগ্রেস সাংসদ বলেন, “আমরা মধ্যপ্রদেশে ৩৭০ কিলোমিটার হেঁটেছি এবং রাজ্যের কৃষক, মহিলা এবং যুবকদের সাথে দেখা করেছি। তারা আমাকে কয়েকটি জিনিস বলেছিল। মধ্যপ্রদেশে বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে তা দেশের কোথাও হয়নি।” তিনি আরও বলেন, “কৃষকরা আমাকে বলেছে যে তারা তাদের পণ্যের উপযুক্ত দাম পায় না। ছত্তিশগড়ে, আমরা চালের জন্য ২,৫০০ টাকা দিই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি।” মধ্যপ্রদেশে নির্বাচনে জয়লাভ করলে জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়ে রাহুল আরও বলেন, “ক্ষমতায় আসার পরেই, আমরা প্রথম কাজটি যা করব তা হল, দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতিভিত্তিক জনগণনা করা। কারণ তাঁদের সঠিক সংখ্যা কেউ জানেন না। কেন্দ্রে ক্ষমতায় এলে ওবিসিদের প্রকৃত সংখ্যা জানার জন্য জাতসুমারি করাবে কংগ্রেস।”

spot_img

Related articles

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...