Tuesday, June 16, 2026

নজরে নি.রাপত্তা! জঙ্গল সাফারিতে বাতিল হচ্ছে পুরনো জিপসি, সিদ্ধান্ত বনদফতরের

Date:

Share post:

পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিচ্ছে বনদফতর। জঙ্গল সাফারিতে বাতিল করে দেওয়া হচ্ছে পুরনো জিপসি গাড়ি। বহু পুরোনো জিপসি গাড়িগুলি অনেক বছর ধরে বক্সার জঙ্গলে পর্যটকদের জঙ্গল সাফারি করায়। বেসরকারি পর্যটন ব্যাবসায়ীরা মূলত এই গাড়িগুলোর মালিক। তারাই বন দফতরের অনুমতি সাপেক্ষে পর্যটকদের তাদের গাড়িতে বন ভ্ৰমণ করান।আর এই কারণেই বুক্সায় চলাচল করা ৩০ টি জিপসি গাড়ি নতুন করে ফিটনেস না পাওয়ায়, তাদের বসিয়ে দিয়েছে বনদফতর। যার ফলে পর্যটকদের জঙ্গল সাফারি করার জন্য এই মুহূর্তে ফিট জিপিসি গাড়ির সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছে পাঁচে।

বনদফতরের এক নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বাতিল করে দেওয়া ৩০টি গাড়ির মালিকদের এখন বিএস -সিক্স স্ট্যান্ডার্ডের নতুন জিপসি কিনতে হবে। কিন্তু জিপসি প্রস্তুতকারী গাড়ি নির্মাণ সংস্থা বর্তমানে জিপসি গাড়ি উপাদন বন্ধ করে দিয়েছে। ফলে পুরোনো জিপসির মালিকরা চাইলেও নতুন জিপিসি গাড়ি কিনতে পারছেন না। যদিও বনদপ্তরের পক্ষ থেকে বিকল্প হিসেবে মারুতির তৈরি ‘জিমি’ অথবা পেট্রোল চালিত যে কোনো বিএস সিক্স স্ট্যান্ডার্ডের নতুন গাড়ি কেনার ছাড় দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, যদি লড়ঝড়ে গাড়ি চালাতে গিয়ে পর্যটকদের কোনোরকম বিপত্তি ঘটে, তখন তার সম্পূর্ণ দায় এসে পড়বে বনদফতরের ওপর। তাই আমরা বিকল্প নতুন গাড়ি কেনবার জন্য জিপসি মালিকদের বলেছি।

আরও পড়ুন- অ্যা.ন্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে ক.ঠোর রাজ্য, বিশেষ নজরদারির নির্দেশ স্বাস্থ্যসচিবের

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...