Friday, May 22, 2026

বিজেপির ‘জমিদারি’ হটাও: যন্তরমন্তরের সভা থেকে মোদি সরকারকে উৎ.খাতের ডাক অভিষেকের   

Date:

Share post:

বিজেপির জমিদারি হটাও, দেশ বাঁচাও- মঙ্গলবার যন্তরমন্তরের সভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে হটানোর ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, দিল্লিতে জমিদারি চালচ্ছে বিজেপি। সেই জমিদারির পতন হবে শীঘ্রই। এদিনের তৃণমূলের সমাবেশ ঘিরে অমিত শাহের পুলিশের অতি সক্রিয়তাকেও তীব্র কটাক্ষ করেন অভিষেক।

এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, সাড়ে ৮ হাজার কোটি টাকায় বিমান কিনেছেন নরেন্দ্র মোদি। এদিকে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ১লক্ষ ১৫ হাজার কোটি টাকা। সেই টাকা দিয়ে দিলে বাংলা কত সেতু, হাসপাতাল-সহ উন্নয়নমূলক কাজ করা যেত। দিল্লির জমিদারি ব্যবস্থার অবসান করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন অভিষেক।

এরপরেই তৃণমূলকে আটকাতে দিল্লিতে বিজেপি (BJP) পুলিশের (Police) জমায়েতকে মোক্ষম খোঁচা দেন অভিষেক। তিনি বলেন, “এই সভায় সকাল ১১টা থেকে সবাই এসে উপস্থিত হয়েছেন। গত পরশু রাতে রাজধানী এসেছি। গতকাল দিল্লিতে কর্মসূচি ছিল। গতকাল র‍্যাফ, আধাসামরিক বাহিনী, দিল্লি পুলিশের আধিকারিক নেমেছিল ৫০ জন সাংসদ আটকাতে। আজকেও এমন ভাবে পুলিশ আধাসামরিক বাহিনী, নামানো হয়েছে যেন ভারত-চিন যুদ্ধ হচ্ছে। রোজ মণিপুর জ্বলছে। আর আমাদের সভা আটকাতে অমিত শাহের পুলিশ নেমে পড়েছে। মন্ত্রী দেখা করল না, রেল বাতিল হল, তারপরেও সভা হল। আমাদের বলেছিল মমতা পুলিশ নয়, এটা দিল্লি পুলিশ ৬ ফুট ডান্ডা। এর পরেও আমরা সরে আসিনি। কারণ আমাদের মেরুদণ্ড সোজা। ধমকে চমকে লাভ নেই।”

আরও পড়ুন:পুজোর আগেই কর্মচারীদের বেতন দেবে রাজ্য সরকার!

এর পরেই হুঙ্কার দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমি আগেই বলেছিলাম আমাদের গায়ে আঁচড় পরলে ছেড়ে কথা বলব না। যে যে ভাষা বোঝে সেটা বোঝাব। আমাদের সৌজনতা আমাদের দুর্বলতা নয়। পুলিশ দিয়ে আটকানো যাবে না। ED, CBI দিয়ে আটকানো যাবে না। ঘরে ঢুকিয়ে রাখা যাবে না। মানুষ বলেছিল দিল্লি চল। মোদি-শাহ আটকাতে পারেনি। বাংলার মানুষ দিল্লি এসেছে। আপনারা বলুন কি চান? আত্মসমর্পণ না প্রতিরোধ মোদির হাতে রিমোট কন্ট্রোল বোতাম থাকলে। আপনার হাতে থাকবে ইভিএম বোতাম।”

সামনের বছর লোকসভা ভোট। কেন্দ্রে এনডিএ সরকারকে হটাতে ইতিমধ্যেই জোট বেঁধেছে বিরোধীরা। তৈরি হয়েছে I.N.D.I.A. জোট। এদিন তৃণমূলের সমাবেশ থেকেও মোদি সরকারকে হটানোর ডাক দিয়ে জোট বার্তাই দিলেন অভিষেক- মত রাজনৈতিক মহলের।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...