Friday, June 12, 2026

পুজোর আগেই কর্মচারীদের বেতন দেবে রাজ্য সরকার!

Date:

Share post:

মাসের শেষে পুজো (Durga Puja)। স্বাভাবিক ভাবেই খরচ সংক্রান্ত একটা আশঙ্কা বাঙালির মনে থেকেই যাচ্ছে। এবার মুশকিল আসানে রাজ্য সরকার(Government of India)। পুজোর ছুটি শুরু হওয়ার আগেই যাতে রাজ্য সরকারি কর্মচারীরা(State Government Employees) অক্টোবর মাসের বেতন পেয়ে যান সে ব্যাপারে উদ্যোগ নেওয়া শুরু হল। সরকারি কর্মীদের পাশাপাশি সরকার পোষিত ও সহায়তা প্রাপ্ত স্কুল ও সংস্থার কর্মীদেরও আগাম বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

প্রতিমাসের শেষ দিনের আগেই বেতন পেয়ে যান রাজ্য সরকারি কর্মচারীরা। এ বার সেই বেতন পুজোর ছুটি শুরু হওয়ার আগেই দিয়ে দিতে চায় রাজ্য সরকার। তাই অক্টোবর মাসের শুরুতেই সেই মর্মে সরকারি অফিস ও সরকারি স্কুলগুলিতে উদ্যোগ শুরু হয়েছে। এ বছর শারদোৎসব শুরু চলতি মাসের তৃতীয় সপ্তাহে। তাই সরকার চাইছে, তার আগেই যাতে কর্মীদের বেতন দেওয়া যায়। এবিষয়ে ইতিমধ্যেই সব সরকারি দফতর ও স্কুলগুলিকে বেতন বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। তাদের বেতন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া আগামিকালের মধ্যেই শেষ করে ফেলতে বলা হয়েছে। সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির প্রধান শিক্ষকদেরও বুধবারের মধ্যে অনলাইন বেতন পোর্টালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অক্টোবর মাসের মধ্যে বেতন দেওয়ার কাজ শেষ করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত এই সংক্রান্ত কাজ শেষ করতে প্রতি মাসের ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু এ বার সেই তারিখ প্রায় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। তাই মনে করা হচ্ছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই বেতন মিলবে।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...