Thursday, May 14, 2026

মিলল স্বস্তি! রেলের চাকরি দু.র্নীতি মামলায় অবশেষে রেহাই লালুর পরিবারের

Date:

Share post:

অবশেষে স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তবে শুধু লালুই নয়, স্বস্তিতে লালুর স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও তাঁদের পুত্র তথা বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও (Tejashwi Yadav)। জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র (CBI) মামলায় বুধবার তাঁদের জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)।

সূত্রের খবর, গত ৩ জুলাই জমির বিনিময়ে চাকরি মামলায় নতুন চার্জশিট দাখিল করেছিল সিবিআই। আর তারপরই ২২ সেপ্টেম্বর, লালুপ্রসাদ যাদব, রাবড়ি ও তেজস্বীকে সমন পাঠিয়েছিল আদালত। পাশাপাশি লালু ও রাবড়ির দুই কন্যা মিসা ভারতী এবং হেমা যাদবের নামের পাশাপাশি আরও ১২ জনের নাম ছিল চার্জশিটে। অবশেষে সেই মামলায় স্বস্তি লালুর পরিবারের। এদিন রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই বিচারক গীতাঞ্জলি গোয়েল ৩ জনের জামিন মঞ্জুর করেন। এদিকে সিবিআইয়ের দাবি, লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকার সময় বিভিন্ন ‘অযোগ্য’ ব্যক্তিকে মুম্বই, জব্বলপুর, কলকাতা-সহ রেলের বিভিন্ন জোনে চাকরি পাইয়ে দেন। অভিযোগ, অবৈধ উপায়ে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা বা জমি নিয়েছিল লালুর পরিবার এবং ঘনিষ্ঠ নেতারা।

তবে এদিন জামিন পাওয়া প্রসঙ্গে তেজস্বীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি একটি আইনি বিষয়। আমরা আজ আদালতে গিয়েছিলাম। আদালত আমাদের জামিন দিয়েছে।

 

 

 

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...