Tuesday, April 21, 2026

সাধ্বী নিরঞ্জনের পরে ‘পলায়নের পথে’ আনন্দ বোস! তৃণমূলের ‘রাজভবন চলো’র আগে কেরালায় রাজ্যপাল

Date:

Share post:

প্রথমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার পর কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। বাংলার বঞ্চিত মানুষের মুখোমুখি হওয়ার ভয়ে ‘পালালেন’ সিভি আনন্দ বোস (CV Anand Bose)। দিল্লিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ দলের শীর্ষ নেতৃত্বের উপর হেনস্থার প্রতিবাদে ‘রাজভবন চলো’র ডাক দেওয়া হয়। সেই খবরের পরেই কেরালা চলে গিয়েছেন রাজ্যপাল। যদিও রাজভবনের তরফে মুখ বাঁচাতে বলা হয়েছে, এটা পূর্বসূচি অনুযায়ী।

বাংলার বকেয়া আদায়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ দলের সাংসদ, মন্ত্রী, বিধায়করা। তাঁদের আটক করে টেনেহিঁচড়ে কৃষিভবন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ২ ঘণ্টা পরে তাঁরা মুক্ত হন। বেরিয়ে পুলিশ লাইনের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) ঘোষণা করেন, বুধবার কলকাতায় ফিরে বৃহস্পতিবার রাজভবন অভিযান করবেন তাঁরা। অভিষেকের কথায়, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। দিল্লিতে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ‘মিথ্যাচারের’ ঘটনায় রাজ্যপালকে কেন্দ্রের সঙ্গে কথা বলার দাবি জানাবেন তাঁরা। একই সঙ্গে যে ৫০ লক্ষ চিঠি তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাও রাজ্যপাল দেওয়া হবে বলে জানান অভিষেক।

মঙ্গলবার, অভিষেকদের বসিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, আমাদের তিন ঘণ্টা বসিয়ে রেখে তিনি পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: বিহারের পর এবার জাতিগত জনগণনার ফল প্রকাশ্যে আনতে চায় ওড়িশা

মঙ্গলবার রাতে দিল্লি থেকে রাজভবন অভিযানের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১ লক্ষ ভুক্তভোগী ও ৫০লক্ষ চিঠি নিয়ে যাওয়া হবে বলে জানান অভিষেক। সেই খবর পেয়েই রাজভবন ছেড়ে নিজের রাজ্য কেরালায় উড়ে গিয়েছেন আনন্দ বোস।

শাসকদলের কটাক্ষ, এই বঞ্চিত মানুষদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন রাজ্যপাল। রাজ্যের মানুষের কথা শুনতেই না কি রাজভবনে পিস রুম খুলে ছিলেন রাজ্যপাল বোস। কিন্তু এখন বঞ্চিতদের মুখোমুখি হতে চাইছেন না তিনি! তবে, রাজ্যপাল রাজভবনে না থাকলেও, তৃণমূলের ঘোষিত কর্মসূচি নড়চড় হবে না। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু।

বৃহস্পতিবার কি ফিরবেন রাজ্যপাল? রাজভবন জানাচ্ছে, আনন্দ বোসের কলকাতা ফেরার বিষয়ে নিশ্চিত খবর নেই। সেক্ষেত্রে সমাবেশের পরে তৃণমূল নেতৃত্ব যদি রাজ্যপালের দফতরে স্মারকলিপি জমা দিতে চান, তার প্রস্তুতি রাখছে রাজভবন। প্রয়োজনে সেই স্মারকলিপির কপি কেরলে রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Related articles

প্রথম দফায় ১০০ শতাংশ ওয়েবকাস্টিং! ১৫২ আসনে ভোট, কড়া নজর কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনেই রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় জনমত প্রতিফলিত...

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...