Sunday, June 7, 2026

অভিনেতা রণবীর কাপুরকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

Date:

Share post:

ইডির (ED)নজরে এবার বলিউড (Bollywood)। ঋষিপুত্র রণবীর কাপুরকে (Ranbir Kapoor)সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ডাক পড়েছে অভিনেতার। আগামী শুক্রবার, ৬ অক্টোবর ইডির দফতের রণবীরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। বেটিং অ্যাপের দুর্নীতিতে (Mahadev Online Betting App) অভিযুক্তর বিয়েতে উপস্থিত থাকার জন্যই বিপাকে পড়তে হয়েছে আর কে সহ একাধিক তারকাকে। তালিকায় রয়েছেন সানি লিওনিকে (Sunny Leone),টাইগার শ্রফ (Tiger Shroff),নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক। যদিও রণবীর ইডির তলবে সাড়া দেবেন কিনা সেটা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সৌরভ চন্দ্রকরের বিয়ের এক ভাইরাল ভিডিওতে বলিউডের একাধিক তারকাকে দেখা যায়। সেই থেকেই তাঁদের স্ক্যানারে রাখতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ব়্যাডারে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার টাকার পাহাড়। মুম্বই, কলকাতা এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর উপর সৌরভ দুবাইয়ে রাজকীয় বিয়ে করায় নড়েচড়ে বসে ইডি। বিয়ে পরবর্তী পার্টিতেও বলিউডের স্টারেদের দেখা যায়। সবটাই অনুসন্ধানের মধ্যে রাখতে চাইছে ইডি। এদিকে কয়েক মাস পরেই মুক্তি পাচ্ছে ঋষি পুত্রের ছবি ‘অ্যানিম্যাল’। তার আগেই আইনি জালে জড়িয়ে পড়ায় অস্বস্তিতে রণবীর কাপুর।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...