Tuesday, June 2, 2026

অনুপ মাজিকে আগাম জা.মিন দিল না আদালত!

Date:

Share post:

কয়লা কাণ্ডে আগাম জামিন পেলেন না অনুপ মাজি (Anup Maji) ওরফে লালা। বুধবার তাঁর জামিনের আবেদনের শুনানি শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই বাঁকুড়া জেলা আদালতের বিচারক মনজ্যোতি ভট্টাচার্য সেই আর্জি খারিজ করে দেন। ২০১৭ সালের ১৫ জুলাই মেজিয়া থানায় কয়লা কাণ্ডে অনুপ মাজি (Anup Maji)ওরফে লালার বিরুদ্ধে মামলা দায়ের হয়। কয়লা কেলেঙ্কারির (Coal scam)ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সিবিআইয়ের (CBI)শীর্ষ তালিকায় নাম রয়েছে এই প্রভাবশালী ব্যবসায়ীর। তবে শীর্ষ আদালতের রক্ষাকবচ রয়েছে তাঁর।

এদিন আদালতে অনুপ মাজির আইনজীবী রথীন দে জানান, মেজিয়া থানা এলাকায় কয়লা পাচারের একটি মামলায় লালা বাঁকুড়া জেলা আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু জেলা বিচারক ওই আবেদন খারিজ করেছেন। এর আগে একাধিকবার তাঁকে জেরাও করা হয়েছে। এমনকি তাঁর বাড়ি আর অফিসে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...