Saturday, May 16, 2026

স্পিকারকে চোখ মেরে, জিভ দেখিয়ে বিতর্কে কানাডার প্রধানমন্ত্রী

Date:

Share post:

পার্লামেন্টে নব নির্বাচিত স্পিকারকে চোখ মেরে, জিভ দেখিয়ে বিতর্কের শিরোনামে উঠে এলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। প্রধানমন্ত্রীর এমন আচরণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রুডোর এহেন আচরণের নিন্দায় সরব হয়েছে সব মহল।

জানা যাচ্ছে, কানাডার হাউস অফ কমন্সে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গ্রেগ ফার্গুস। প্রধানমন্ত্রীকে সম্বোধন করার সময় তিনি তাঁকে ‘সম্মানীয়’ বলে উল্লেখ করেন। আর সেটারই মজা করে বিরোধিতা করেন ট্রুডো। তাঁকে শুধরানোর ভঙ্গিতে তিনি বলেন, ‘অতি সম্মাননীয়’ বলতে। এরপরই তাঁকে দেখা যায় স্পিকারের উদ্দেশে চোখ মেরে মজার ভঙ্গিতে। ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তারপরই শুরু হয় বিতর্ক।

উল্লেখ্য, সম্প্রতি কানাডায় সমীক্ষা চালায় গ্লোবাল নিউজ রিপোর্ট। দেখা যায়, ট্রুডোকে সমর্থন করেন ৩০ শতাংশ মানুষ। অন্যদিকে কনজারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশের ৪০ শতাংশ মানুষ। এর আগে জুলাই মাসে আরও একটি সমীক্ষা হয়েছিল। সেখানে ট্রুডোকে গত ৫০ বছরে সব থেকে খারাপ প্রধানমন্ত্রীর তকমা দেওয়া হয়েছিল। যা থেকে পরিষ্কার, সেদেশে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...