Thursday, May 14, 2026

এ যেন সত্যিই ‘দেবতার গ্রা.স’ ! সিকিমে ভয়া.বহ অভিজ্ঞতার সাক্ষী ‘নন্দী সিস্টার্স’-এর অন্তরা

Date:

Share post:

সিকিমের (Sikkim Disaster) ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ।চুংথাং, মানগান, রংপো-সহ একাধিক অঞ্চল কার্যত বানভাসীর চেহারা নিয়েছে। ১৮ টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সাড়ে তিন হাজারের বেশি পর্যটকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রকৃতির ধ্বংসলীলায় চারিদিকে শুধুই হাহাকার। এই ভয়াল দৃশ্যকে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন ‘নন্দী সিস্টার্স’-এর অন্তরা নন্দী (Antara Nandi)। মাকে নিয়ে সেই বিপর্যয়ে আটকে পড়েছেন গায়িকা। অন্তরার কথায়, “এমন ভয়াবহ অভিজ্ঞতা কখনও ভুলতে পারব না।”

সিকিম মণিপাল ইউনিভার্সিটির (Sikkim Manipal University) একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন অন্তরা নন্দী। সঙ্গে ছিলেন মা জুহি নন্দী। কিন্তু অভিজ্ঞতা যে এত মারাত্মক হবে এটা স্বপ্নেও আন্দাজ করতে পারেননি। গায়িকা জানান, বিশ্ববিদ্যালয়ের নিকর্টবর্তী এক হোটেলে ছিলেন। বুধবার ভোর রাতে এক বিকট আওয়াজে ঘুম ভাঙে তাঁদের। মা জুহি নন্দীর কথায়, প্রাথমিকভাবে বুঝতে পারিনি ঠিক কী হচ্ছে। তিস্তার রুদ্ররূপ মহাপ্রলয় ডেকে আনে। অন্তরা জানান, “পরের দিনই যখন হোটেলে চেক আউট করতে যাই, তখন হোটেলের তরফ থেকে জানানো হয় যে, মেঘভাঙা বৃষ্টিতে গোটা রাস্তাটাই ভেসে গিয়েছে। সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও চলে যায়। ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমরা।” শেষমেশ বৃহস্পতিবার কোনওরকমে দার্জিলিংয়ে পৌঁছন অন্তরা এবং তাঁর মা। সেখান থেকে সোজা শিলিগুড়িতে। সত্যিই যেন দেবতার গ্রাস কবিতার মতোই বাস্তবে প্রকৃতির তাণ্ডবকে প্রত্যক্ষ করলেন তাঁরা। সেই স্মৃতি মনে করে এখনও শিউরে উঠছেন।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...