Wednesday, June 24, 2026

বিবাহ বি.চ্ছেদের রায় গেল শিখর ধাওয়ানের পক্ষে, সন্তান কার কাছে থাকবে ?

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেক দৌঁড়ঝাপের পর রায় গেল শিখর ধাওয়ানের পক্ষে। বুধবার দিল্লির এক আদালত রায় দিয়েছে, ধাওয়ানের ওপর মানসিক নির্যাতন করেছেন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। সেই কারণে বিবাহবিচ্ছেদের আবেদন মেনে নিয়েছে আদালত। মামলার বিচারক জানিয়েছেন, ধাওয়ানের করা মানসিক নির্যাতনের অভিযোগ আয়েশা বিরোধিতা করেননি বা আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয়েছেন। আদালত আরও জানিয়েছে, একমাত্র পুত্রসন্তান থেকে ধাওয়ানকে দূরে রেখে মানসিক নির্যাতন চালিয়েছেন আয়েশা।

ধাওয়ানের অভিযোগ ছিল, স্থায়ীভাবে ভারতে থাকবেন বলেও আগের সম্পর্কের কারণে ভূমিষ্ঠ হওয়া দুই কন্যাসন্তানের জন্য থাকতে চাননি আয়েশা। চলে যান অস্ট্রেলিয়ায়। তবে ধাওয়ান ও আয়েশার সন্তান কার কাছে থাকবে সেই বিষয়ে সরাসরি কোনও রায় দেয়নি আদালত। যদিও ছেলের সঙ্গে অস্ট্রেলিয়া কিংবা ভারতে ধাওয়ানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। এছড়া ভিডিও কলেও ছেলের সঙ্গে কথা বলতে পারবেন ধাওয়ান। আয়েশাকে নির্দেশ দেওয়া হয়েছে, ধাওয়ান ও তার পরিবারের সঙ্গে ছেলেকে দেখা করা ও রাত কাটানোর ব্যবস্থা করে দিতে হবে।

আয়েশার বিরুদ্ধে আরও অভিযোগ, অস্ট্রেলিয়ায় ধাওয়ানের কেনা সম্পত্তির মালিকানাও নিজের নামে করিয়ে নিয়েছেন তিনি। তাছাড়া ধাওয়ানের মানহানি করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন মহলে ও আইপিএলে কিংবা সতীর্থদের কাছে ইচ্ছকৃতভাবে আয়েশা সম্মানহানিকর মেসেজ পাঠাতেন বলেও অভিযোগ করেছে আদালত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...