Wednesday, June 24, 2026

আইএসএল-এর প্রথম ডার্বি স্থগিত, সরল ইস্টবেঙ্গল-গোয়া ম‍্যাচ, জানাল FSDL

Date:

Share post:

অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। স্থগিত রাখা হল ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। এদিন এমনটাই জানাল লিগের আয়োজক এফএসডিএল। তবে ২৮ অক্টোবরের বদলে ডার্বি কবে আয়োজন করা হবে, সেটা অবশ্য জানানো হয়নি আইএসএল-এর আয়োজকদের তরফ থেকে। এছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর মহাসপ্তমীর দিন ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা লাল-হলুদের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। এই ম্যাচটি সে দিন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইএসএল। পুরনো সূচি অনুসারে ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন আইএসএল-এর মঞ্চে মেগা ডার্বি আয়োজিত হওয়ার কথা ছিল। ওই দিনই আবার কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। উৎসবের মরশুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, সেটা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন এফএসডিএলের পক্ষ থেকে জানান হয়েছে, ২১ অক্টোবর এবং ২৮ অক্টোবর দু’দিনই কলকাতায় ম্যাচ আয়োজনে অসুবিধা দেখা দিয়েছে। তাই আইএসএল-এর প্রথম ডার্বি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২১ অক্টোবর ইস্টবেঙ্গল-গোয়া ম‍্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনার হ‍্যাটট্রিক ভারতের, কমপাউন্ড তিরন্দাজীতে মহিলাদের পর পুরুষেদের সোনা জয়

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...