Wednesday, June 24, 2026

বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনার হ‍্যাটট্রিক ভারতের, কমপাউন্ড তিরন্দাজীতে মহিলাদের পর পুরুষেদের সোনা জয়

Date:

Share post:

বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনার হ‍্যাটট্রিক ভারতের। এদিন কমপাউন্ড তিরন্দাজীতে ভারতের মহিলাদের পর পুরুষেরাও সোনা জিতলেন দলগত বিভাগে। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনার পদক জয় করলেন অভিষেক,ওজাস এবং প্রথমেশ সমাধান। দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল।

ভারতীয় দল প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেটে লড়াই করে কামব‍্যাক করে দক্ষিণ কোরিয়া। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তীরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।

এদিকে সকালে কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জেতে টিম ইন্ডিয়া। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারান ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জেতেন জ্যোতি সুরেখা, অদিতি এবং পারনীত। এছাড়াও এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা আসে স্কোয়াশে মিক্সড ডাবলস থেকে। এদিন এশিয়ান গেমসে স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জেতেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং। ফাইনালে তাঁরা হারান মালয়েশিয়ার প্রতিপক্ষকে। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০।

আরও পড়ুন:বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফের সোনা, স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জয় ভারতের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...