Friday, June 26, 2026

বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে অভিষেকের নেতৃত্বে ‘রাজভবন চলো’, রাজপথে জনজোয়ার

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের কাছে স্মারকলিপি দিতে শুরু হল তৃণমূলের ‘রাজভবন চলো’ অভিযান। বৃহস্পতিবার, বিকেল ৪টে নাগাদ নেতৃত্বে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি মতোই মোহরকুঞ্জ থেকে মিছিল শুরু হয়ে রাজভবনের উদ্দেশে রওনা দিয়েছে। রয়েছেন শতাব্দী রায়, শান্তনু সেন, অরূপ বিশ্বাস, প্রদীপ মজুমদার, মদন মিত্র, মনোজ তিওয়ারি, অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর রয়েছেন ভুক্তভোগী-সহ তৃণমূলের কর্মী-সমর্থক। রাজপথে জনজোয়ার।

যদিও তৃণমূলের অভিযানের ভয়েই উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছেন আনন্দ বোস। অভিযোগ তৃণমূলের। তবে, শাসকদলের সূত্রে খবর, যতক্ষণ না রাজ্যপালের দেখা পাওয়া যাচ্ছে তারা সেখানেই থাকবে। দিল্লির আন্দোলনেরই এটা পার্ট টু বলে মত রাজনৈতিক মহলের।

মঙ্গলবার রাতে দিল্লিতে পুলিশি হেনস্থার পরেই সেখানে দাঁড়িয়েই বৃহস্পতিবার  ‘রাজভবন চলো’ অভিযানের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি ফিরে বুধবার, বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। তাঁর কাছেই গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাব। প্রায় লাখখানেক লোক নিয়ে অভিযান করা হবে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে যে ৫০ লক্ষ চিঠি তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাও রাজ্যপাল দেওয়া হবে বলে জানান অভিষেক। এরপরেই রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, রাজ্যপাল তো বাংলার সব বিষয় নিয়ে মতামত দেন। রাজ্য সরকার কাজ নিয়ে সমালোচনা করেন। তিনি বলুন, একগুলি মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া কোন ধরনের ন্যায়। এ নিয়ে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল ব্যবস্থা নিন। তিনি যদি দেখা না করেন, তাহলে সেখান থেকে বেরিয়েই তারা পরের পদক্ষেপ ঘোষণা করবনে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...