Friday, June 26, 2026

স্টিম‍্যাচের সঙ্গে চুক্তি বাড়াল এআইএফএফ

Date:

Share post:

ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম‍্যাচের সঙ্গে চুক্তি বাড়াল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এদিন এআইএফএফ-এর তরফে জানান হল আরও দু’বছরের জন‍্য স্টিম‍্যাচের সঙ্গে চুক্তি বাড়ানো হল। এছাড়াও ভারত যদি বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আরও দু’বছর স্টিম‍্যাচের চুক্তির মেয়াদ বাড়বে। চলতি মরশুমে ভারত তিনটি ট্রফি জিতেছে স্টিম‍্যাচের কোচিংয়েই। এদিকে ভারতের অনুর্ধ্ব-২৩ দলের কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে মহেশ গাউলিকে।

এই নিয়ে এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এআইএফএফ-এর সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ বলেন, “ফেডারেশনের সদস্যরা স্টিম‍্যাচের মেয়াদ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব পর্যন্ত, অর্থাৎ আরও দু’বছর বাড়াতে রাজি হয়েছেন। আমরা আগামী দিনে একটা দল হিসাবে এগোতে চাই। জাতীয় দলে একটা ধারাবাহিকতা রাখতে চাই। গত কয়েক মাসে পরপর প্রতিযোগিতা জিতেছি আমরা। ইরাকের বিরুদ্ধে কিংস কাপের ম্যাচেও লড়াই করেছি। এখান থেকে আগামী দিনে আরও উন্নতি করাই লক্ষ্য।”

চুক্তি বৃদ্ধির পর স্টিম‍্যাচ বলেন,”নিজেকে এই পরিবারের সদস্য বলেই মনে হয়। দলের সাপোর্ট স্টাফদের প্রতি বিরাট আস্থা রয়েছে।এআইএফএফ-কে ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্যে। গত তিন-চার দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। ভবিষ্যতে আমাদের কোথায় উন্নতি করতে হবে সেটা জানি।”

আরও পড়ুন:‘পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ রয়েছে আমার’, বিএফসির কাছে ম‍্যাচ হারের পর বললেন কুয়াদ্রাত

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...