Wednesday, June 24, 2026

নোবেল শান্তি পুরস্কার পেলেন ইরানের প্রতিবাদী মুখ ‘জেলবন্দি’ নার্গিস

Date:

Share post:

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারে(Nobel Peace Prize) চমক। শুক্রবার এই পুরস্কারের জন্য ইরানের(Iran) প্রতিবাদী মুখ নার্গিস মোহাম্মদীর(Nargis Mohammadi) নাম ঘোষণা করল নোবেল কমিটি। নারী অধিকার নিয়ে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক মহলে অত্যন্ত পরিচিত নাম নার্গিস। মহিলাদের অধিকারের লড়াইয়ে সরকারের সঙ্গে সংঘাতের জেরে দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন তিনি। এবার শান্তি পুরস্কারের খবরও তিনি পেলেন কারাগারেই।

৫২ বছর বয়সি নার্গিসকে ইরান সরকার একাধিক মামলায় জেল বন্দি করেছে। ১২ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে তাঁকে। গত বছর ইরানে নারীদের উপর ইসলামিক পোশাক বিধি চাপিয়ে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে নাগরিকদের আন্দোলন যখন চরম আকার নেয় ঠিক সেই সময় গ্রেফতার করা হয় আন্দোলনের অন্যতম মুখ নার্গিসকে। গত বছর নভেম্বর থেকে তেহেরানের একটি জেলে বন্দি রয়েছেন তিনি। এই মানবাধিকার কর্মীকেই এবার নোবেল পুরস্কার বিজেতা হিসেবে বেছে নিল নোবেল কমিটি।

নার্গিসকে একজন ‘মুক্তি যোদ্ধা’ বলে আখ্যায়িত করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটি প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন ঘোষণায় বলেন, ‘নারী, জীবন, স্বাধীনতা’ শব্দগুলো ইরান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের অন্যতম স্লোগান, যা বারে বারে শোনা গিয়েছে মোহাম্মদীর কণ্ঠে। ইরানের নিপীড়িত নারীদের হয়ে লড়াইয়ের জন্য জেল বন্দি এই মানবাধিকার কর্মীকে বেছে নেওয়া হয়েছে ২০২৩-এর শান্তি পুরস্কারের জন্য। তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজেতাদের মধ্যে ১৯তম।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...