Monday, June 8, 2026

ধর্নার চতুর্থ দিন,দাবি আদায়ে অনড় তৃণমূল নেতৃত্বের নিশানায় রাজ্যপাল

Date:

Share post:

বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে তৃণমূল। দিল্লি থেকে ফিরে এবার  রাজভবনে সামনে ধরনায় বসেছেন অভিষেক। আজ, রবিবার সেই ধরনায় চতুর্থ দিন। অভিষেকের ঘোষণা, যতক্ষণ না রাজ্যপাল কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করবেন, ততক্ষণ ধরনা চলবে। এদিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মানুষের আন্দেলন চলবে। সেদিন ধরনা মঞ্চ থাকবে না , কিন্তু আন্দোলন চলবে। অধিকার চাইছি। যতক্ষণ না মোদি সরকারের উচ্ছেদ হচ্ছে,এই আন্দোলন চলবে।বাংলার ন্যায্য পাওনা দিচ্ছে না মোদি সরকার।মানুষের ছাদের টাকা দিচ্ছে না।বাংলার

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা আ্রছে অভিষেকের।গোটা দেশ জুড়ে প্রতিদিন প্রতি মূহূর্তে বিজেপি হিটলারি মনোভাব চালিয়ে যাচ্ছে।বাংলার ১৭ লক্ষ মানুষের জব কাজের টাকা আটকে রেখেছে।যতক্ষণ না রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন ততক্ষণ এই আন্দোলন চলবে।

সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, হঠাৎ করে একটা আন্দোলন হয়না। অভিষেকের নেতৃত্বে খেটে খাওয়া মানুষের জন্য ওই আন্দোলন চলবে।দিল্লিতে হেনস্থা করে আমাদের আন্দোলন বন্ধ করা যায়নি। এ লড়াই সংগ্রাম চলবে।যারা ১০০ দিনের কাজ করেছেন, তারা তাদের হকের টাকা পাচ্ছেন না।লড়াই করে সেই টাকা আমরা ছিনিয়ে আনব।

নাট্যকার অর্পিতা ঘোষ বলেন, এ লড়াই কোনও দলের লড়াই নয়। এ লড়াই বাংলার মানুষের লড়াই।মানুষের হকের টাকা কেন দেবে না মোদি সরকার? কেন লক্ষ লক্ষ মানুষ কাজ করেও তাদের টাকা পাবেন না।সাংসদ সৌগত রায় বলেন, অভিষেক আবার আমাদের মাটির সঙ্গে আন্দোলনকে জুড়ে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা কেন বন্ধ করেছে , সেই প্রশ্নের উত্তর সংসদে দিথে পারেনি।২১ লক্ষের বেশি মানুষ কাজ করে টাকা পাননি। অথচ ১৫ দিনের মধ্যে টাকা দিয়ে দিতে হয়। দু বছরেও সেই টাকা পাননি।এখন আবার উপাচার্য নিয়োগ নিয়েও বিপাকে পড়েছেন রাজ্যপাল।

Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...