Saturday, June 20, 2026

মন্ত্রী উদয়ন গুহের পুত্রবধূর ফোন নম্বর ভাইরাল করল শুভেন্দু, থানায় অভিযোগ

Date:

Share post:

দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের পুত্রবধূ অপরূপা। অভিযোগ, নোংরা রাজনীতি করতে গিয়ে শুভেন্দু তাঁর ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। উদয়ন গুহ নিজের ফেসবুক থেকে শুভেন্দুর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। অপরূপা যে থানায় অভিযোগ দায়ের করেছেন, সেটাও জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

এ প্রসঙ্গে অপরূপা গুহ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে দুটি নম্বর দেওয়া হয়েছিল। ওই দুই নম্বরে ফোন করে বা মেসেজ করে ১০০ দিনের টাকা চাইতে বলেছিলেন অভিষেক। তাই একটি মেসেজ করেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুকে আমার ফোন নম্বর পোস্ট করে দেন। আমার নম্বরটি ভাইরাল করা হয়েছে। এর পর অশালীন ভাষায় ফোন ও মেসেজ আসছে। আমার উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। বাধ্য হয়ে ফোন সুইচ অফ করে দিতে হয়েছে।”

অপরূপা আরও জানান, “একজন নাগরিক হিসাবে একজন জনপ্রতিনিধিকে প্রশ্ন করেছি মাত্র। কিন্তু শুভেন্দু অধিকারী কোনও মহিলার নম্বর এভাবে ছড়াতে পারেন না। এতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার শর্ত লঙ্ঘিত হয়েছে। তাই ফুলবাগান থানায় শুভেন্দু অধিকারী ও তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।”

আরও পড়ুন:পুর নিয়োগ মামলার তদন্তে বিজেপি বিধায়কের বাড়িতে CBI হা.না, উলুবেড়িয়া-রানাঘাটেও তল্লাশি

 

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...