Tuesday, June 9, 2026

রুজিরাকে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! বিজেপির চ.ক্রান্তের অংশ: অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়ে এলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। বুধবার ইডির (Enforcement Directorate) তদন্তে সহযোগিতার জন্যই সকাল ১০ টা ৫৭ মিনিটে ইডির দফতরে পৌঁছে যান তিনি। এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। গত ৪ অক্টোবর, বুধবার রুজিরাকে নোটিশ পাঠানো হয়। এই প্রথম নিয়োগ মামলায় রুজিরাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস মামলার তদন্তের জন্যই তাঁকে এদিন ডেকে পাঠানো হয়।

এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলকে টার্গেট করে বিজেপি যে চক্রান্ত করছে, এটা তারই একটি অংশ। এর আগেও চারবার ডেকেছিল। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এরপরই কুণালের অভিযোগ, আসলে বিজেপি ভয় পাচ্ছে। অভিষেক গলার কাঁটা। সেকারণেই তাঁকে হেনস্থা করার জন্য লাগাতার তাঁর পরিবারকে ডাকা হচ্ছে। আসলে বিরোধীদের হাতে ইস্যু তুলে দেওয়ার জন্য এই ডাকাডাকি। এরপরই বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে কুণাল প্রশ্ন তোলেন, শুভেন্দু তো রেজিস্টার তোলাবাজ। সারদা-নারদায় অভিযুক্ত। তাহলে কেন শুভেন্দুর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ওর এফআইআর-এ নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই কিছুই দেখতে পাচ্ছে না। তবে ধর্না থেকে নজর ঘোরাতেই এভাবে হেনস্থা করা হচ্ছে। এজেন্সি ভালোই বুঝতে পারছে এর কোনও যৌক্তিকতা নেই।

তবে এদিন সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। ব্যারিকেড করে রাখা হয় চারদিক। পাশাপাশি গাড়ি চলাচলেও রাশ টানা হয়। সকাল ১১টা নাগাদ রুজিরা সিজিওতে ঢোকার পরও আঁটসাঁট ছিল নিরাপত্তা ব্যবস্থা।

 

 

 

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...