Saturday, March 14, 2026

সা.ইবার অ.পরাধের দ্রুত সমাধানে রাজ্যে খুলছে ‘সা.ইবার ফরেনসিক ল্যাব’

Date:

Share post:

রাজ্যে সাইবার অপরাধের দ্রুত সমাধানের লক্ষ্যে সাইবার ফরেনসিক ল্যাব খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন। পাশাপাশি সাধারণ অপরাধেরও দ্রুত নিষ্পত্তি করতে মালদায় রাজ্যের দ্বিতীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য। ইতিমধ্যে বেলগাছিয়ায় স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। ঢেলে সাজানো হচ্ছে পুরো ল্যাব। বেশি সংখ্যক ফরেনসিক সায়েন্টিস্ট নিয়োগের জন্য ৮৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিলেই তা দ্রুত কার্যকর করা হবে। শুধু পদই নয়, সায়েন্টিস্টের বেতন পরিকাঠামো পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। মুখ্যমন্ত্রী এ ব্যাপারেও তাঁর সম্মতি দিয়েছেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- বিহারের বক্সারের কাছে দিল্লি-অসম নর্থ ইস্ট এক্সপ্রেসের ৭টি কামরা লাইনচ্যু.ত! আ.হত বহু

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...