Thursday, June 25, 2026

বিহারের বক্সারের কাছে দিল্লি-অসম নর্থ ইস্ট এক্সপ্রেসের ৭টি কামরা লাইনচ্যু.ত! আ.হত বহু

Date:

Share post:

বিহারের বক্সারের রঘুনাথপুরে লাইনচ্যুত দিল্লি-অসম নর্থ ইস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে ট্রেনের ৭টি কামরা লাইনচ্যুত। দিল্লি থেকে তিনসুকিয়া যাচ্ছিল ট্রেনটি। ১২০ গতিতে ছিল ট্রেন। ট্রেনের কামরা ছিটকে পড়ে পাশে চাষের জমিতে। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বহু। ট্রেনে বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মীরা। এছাড়াও পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। কী ভাবে এই ট্রেন লাইনচ্যুত হল, কোনও সিগন্যাল বিভ্রাট হয়েছে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।

দিল্লি-অসম নর্থ ইস্ট এক্সপ্রেস দুর্ঘ.টনায় রেলের হেল্প লাইন-

Patna helpline:-9771449971
Danapur helpline:-8905697493
COMM Control:-7759070004
ARA helpline:-8306182542

আরও পড়ুন- পার্থর ঢঙেই টাকা সা.ইফন করেছেন মানিকপুত্র সৌভিক, হাইকোর্টে দাবি ইডির

 

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...