Tuesday, June 9, 2026

পার্থর ঢঙেই টাকা সা.ইফন করেছেন মানিকপুত্র সৌভিক, হাইকোর্টে দাবি ইডির

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে বুধবার ইডির তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। এরপর ইডির আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক ভট্টাচার্য সরাসরি সুবিধাভোগী। তাঁর অ্যাকাউন্টে সরাসরি ২ কোটি ৪৭ লাখ টাকা ঢুকেছে। বুধবার হাইকোর্টের শুনানির সময় নিয়োগ দুর্নীতি মামলায় অন্য অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও উঠে আসে। ইডির আইনজীবী সওয়াল করেন, পার্থ চট্টোপাধ্যায় যেমন তাঁর স্ত্রীর নামে স্কুল খুলে টাকা সাইফন করেছিলেন, সেইভাবেই মানিক-পুত্র সৌভিক স্কুল ও ক্লাবের মাধ্যমে টাকা সাইফন করেছেন।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান , ইডি ওই দুটি সংস্থার থেকে কিছু বাজেয়াপ্ত করেছে কি না। যদিও ইডির আইনজীবী জানান, এখনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি। এখনও তদন্ত চলছে । ওই দুই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া থেকে এখনও কতদূরে রয়েছে ইডি, সেই বিষয়েও জানতে চান বিচারপতি। আগামিকাল, বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে।বুধবার কলকাতা হাইকোর্টে মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের বিরোধিতা করে ইডির তরফে বোঝানোর চেষ্টা চলে, সৌভিকের দোষ কোথায়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...