Tuesday, June 9, 2026

শহরে ১২ দেশের প্রতিনিধিরা, কলকাতার পুজো দেখা শুরু বিদেশি অতিথিদের

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন বিশ্বের দরবারে সমাদৃত। আগেই ইউনেস্কোর সম্মান আদায় করেছে কলকাতার দুর্গাপুজো। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বিসর্জনের কার্নিভাল এই উৎসবে অন্য মাত্রা যোগ করেছে। এবছরও কলকাতার বিভিন্ন প্রতিমা ও পুজো মণ্ডপগুলি অভিনব ভাবনায় সেজে উঠছে। কলকাতার দুর্গাপুজোর আকর্ষণ বিদেশিদের কাছেও কম নয়। বুধবার থেকেই তাই ঠাকুর দেখা শুরু কলকাতায়, যা নজিরবিহীন। কারণ, এখনও পুজোর উদ্বোধন হয়নি। মণ্ডপও সেজে ওঠেনি সম্পূর্ণভাবে।

কলকাতার পুজো দেখতে এবার ১২টি দেশের প্রতিনিধিরা আসছেন। অনেকেই এরমধ্যে এসে পড়েছেন। তাঁরাই বুধবার থেকে বেরিয়ে পড়লেন ঠাকুর দেখতে। ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতার পুজো দেখা শুরু করলেন তাঁরা। ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শহরের নামকরা ২৬টি পুজো দেখবেন বিদেশি অতিথিরা। বুধবার প্রথমদিনই এই দলে ছিলেন পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা। ঐতিহ্যবাহী টাউন হলে পুজো সংক্রান্ত একটি প্রদর্শনী দিয়ে শুরু হয় তাঁদের পুজো পরিক্রমা। তারপর তাঁদের গন্তব্য ছিল টালা প্রত্যয়ের মণ্ডপ। জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, গ্রিস, অস্ট্রেলিয়া, নেপাল, ফিজি, মঙ্গোলিয়ার মতো দেশের প্রতিনিধিরা ছিলেন এই দলে। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্কের পাশাপাশি বেহালার এবং উত্তরে দমদম পার্কের দিকের বেশ কয়েকটি বড় পুজো দেখবেন তাঁরা। কথা বলবেন থিমমেকারদের সঙ্গেও।

আরও পড়ুন- রুজিরাকে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! বিজেপির চ.ক্রান্তের অংশ: অভিযোগ তৃণমূলের

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...