Tuesday, June 9, 2026

বিরাটের মঞ্চে রোহিত শো! গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন হিটম্যান

Date:

Share post:

ভেঙে গেল সচিন টেন্ডুলকারের রেকর্ড। ওডিআই বিশ্বকাপে এখন এককভাবে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে গেলেন হিটম্যান রোহিত শর্মা। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কায় ক্রিস গেইলকে টপকে গেলেন রোহিত। ক্রিকেটের সব ফরম্যাটে সর্বাধিক ছয়ের মালিক এখন রোহিত। এর আগে দ্য ইউনিভার্স বসের ৫৫৩টি ছক্কা ছিল। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে সেই রেকর্ড পেরিয়ে ৫৫৫ ছয় মারার নজির গড়েন ‘ইন্ডিয়ান ক্যাপ্টেন’।

আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে এদিন ঝড়ের গতিতে রান তুলে একদিনের ক্রিকেটে ৩১তম সেঞ্চুরি হাঁকালেন রোহিত। রাজধানীর বাইশ গজে আফগানদের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি এল মাত্র ৬৩ বলে। রোহিতের দাপটের সামনে কার্যত দিশাহারা দেখাল আফগান বোলিং আক্রমণকে। ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান। গড়লেন তিন বিশ্বরেকর্ড। বিশ্বকাপে রোহিতের সপ্তম সেঞ্চুরি, ভেঙে দিলেন মেগা টুর্নামেন্টে শচীন তেন্ডুলকরের ষষ্ঠ সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি ছক্কা হাঁকানোয় ক্রিস গেইলকে (৫৫৩) টপকে গেলেন ভারত অধিনায়ক (৫৫৪)। বিশ্বকাপে দ্রুততম হাজার রানের কীর্তিও এখন ভারত অধিনায়কের দখলে। এখানেই শেষ নয়, কপিল দেবের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নজিরও গড়লেন রোহিত।

আরও পড়ুন- ICC Cricket World Cup 2023: রোহিত রোশনাইয়ে ৮ উইকেটে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বিরাট জয় ভারতের

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...