Wednesday, May 13, 2026

 বাংলাদেশে ইলিশ শিকারে জারি নি.ষেধাজ্ঞা! আরও দাম বাড়বে?

Date:

Share post:

আর কয়েকদিন বাকি দুর্গাপুজোর তার আগে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি। মাছের প্রজনন মরশুমের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। সব ধরনের ইলিশ শিকারে আগামী ২২ দিনের জন্য এই বিধিনিষেধ জারি করেছে হাসিনা সরকার। পুজোর মরশুমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বাজারে জোগান কমতে পারে ফলে দাম আরও হু হু করে চড়তে পারে।

বুধবার রাত ১২টা থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশের প্রজনন মরশুম চলবে। তখন সাগর থেকে ডিমওয়ালা ইলিশ আসবে নদীতে ডিম ছাড়ার জন্য। সেই কারণে ভোলা-সহ ২০ জেলার নদ-নদীতে মাছ ধরা যাবে না। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এই সময় বরফকলও বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ কর্মী ও মৎস্য বিভাগ সরেজমিনে কাজ করবে। এই সময় বাংলাদেশের কয়েক লক্ষ নিবন্ধিত মৎস্যজীবীকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে দেশের প্রতি জেলা-উপজেলার মাছের ঘাটগুলিতে প্রচার চালানো হবে।

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...