Thursday, May 14, 2026

প্রভাসের পথ থেকে সরলেন শাহরুখ! বড় প্রশ্নের মুখে ‘ডানকি’

Date:

Share post:

বলিউডকে ১০০০ কোটির ব্যবসা দিয়ে এবার কি বিশ্রাম নিতে চাইছেন শাহরুখ (Shahrukh Khan)? জওয়ানের সাফল্যের পর এবার দক্ষিণের সিনেমার সঙ্গে পাঙ্গা নিতে নারাজ বাদশা। তাই প্রবাসের পথ থেকে সরে গেলেন ‘পাঠান’ (Pathan) খান। রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত ছবি ‘ডানকি’ বড়দিনের মরশুমেই মুক্তির কথা জানিয়েছিলেন খোদ কিং খান। এই ছবির মুক্তির অপেক্ষায় ফ্যানেরা। কিন্তু এবার মিলল দুঃসংবাদ। শোনা যাচ্ছে ‘সালার’কে জায়গা দিচ্ছেন কিং খান। ‘বাহুবলী’ ‘সাহো’র পর আরও এক হিট ছবি দর্শক মহলে উপহার দিতে চলেছেন প্রভাস। যে লুকে ছবিতে ধরা দিতে চলেছেন প্রভাস, তা এক কথায় বলতে গেলে তাক লাগিয়েছে গোটা দেশের ভক্তদের। কিন্তু SRK এর সঙ্গে একই সময়ে ছবি মুক্তি নিয়ে চিন্তা বাড়ছিল। এবার কিছুটা হলেও স্বস্তি প্রভাসের অনুরাগীদের।

চলতি বছরটা পুরোপুরি শাহরুখ খানের দখলে। ব্যাক টু ব্যাক জোড়া হিটে মসনদে আবার তিনিই রাজা। যাতেই হাত দিচ্ছেন, তাতেই সোনা ফলছে। শাহরুখের মুখোমুখি টক্কর মানেই বেশ বড় ধাক্কা, সেই ঝড় কাটিয়ে যদি বক্স অফিসে একাই পা রাখেন প্রভাস, তবে নিঃসন্দেহে যে ‘সালার’ প্রভাসের কেরিয়ারের অন্যতম হিট ছবি হতে চলেছে তা অনুমান করে নেওয়াই যায়। ‘আদিপুরুষ’ ফ্লপের পর এটাই প্রভাসের ঘুরে দাঁড়ানোর প্ল্যাটফর্ম। শুক্রবার সকাল থেকেই দক্ষিণী সূত্রে খবর পিছিয়ে যাচ্ছে শাহরুখের আগামী সিনেমার মুক্তি। যদিও কারণটা স্পষ্ট করেননি শাহরুখ বা প্রভাস কেউই।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...