Thursday, June 11, 2026

বাড়ির বাইরে যাওয়া নিষেধ, চেতলায় দেবীর চক্ষুদান কীভাবে করবেন মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

পায়ের ব্যথায় কাবু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই ডাক্তারের পরামর্শ মতো আপাতত বাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু তাই বলে কর্তব্যে কোনও গাফিলতি নেই। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে কলকাতার বেশ কয়েকটি পুজো এবং জেলার পুজোগুলির ভার্চুয়াল উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পুজোর অন্যতম বড় আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)স্বয়ং। কারণ প্রতি বছর তিনি নিজে হাতে চেতলার পুজোয় (Chetla Durga Puja 2023) প্রতিমার চোখ আঁকেন। এই বছরে সেই নিয়মের ব্যতিক্রম হবে কি ? সূত্রের সূত্রের খবর, চেতলা অগ্রণীর (Chetla Agrani) পুজো মণ্ডপে না গিয়েও মুখ্যমন্ত্রী দুর্গামূর্তির চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী।

রাত পোহালেই মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। শাস্ত্রমতে এদিন দেবীর চক্ষুদান করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেতলা অগ্রণীর পুজো প্রাঙ্গণে উপস্থিত হলে দেবীর চোখ আঁকেন। এবছর সশরীরে হাজির হতে না পারলেও মাতৃমূর্তির চক্ষুদান করবেন তিনিই। কীভাবে? পুজো কমিটি সূত্রে খবর, এই বিষয়ে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। প্রতিমার মুখমণ্ডলের ছবি তুলে ক্যানভাসে পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা দেখে তিনি মাপমতো প্রতিমার চোখ এঁকে পাঠাবেন। তাঁর আঁকা দেখে শিল্পী আসল মূর্তিতে চোখ আঁকবেন। কাজটা খুব একটা সহজ নয় স্বীকার করছেন শিল্পীও। শ্রেণি বৈষম্যকে থিম করে চেতলা অগ্রণীর এবারের নিবেদন ‘যে যেখানে দাঁড়িয়ে’,মণ্ডপসজ্জায় শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর দেবীর চক্ষুদানের পরই দর্শনার্থীদের জন্য মণ্ডপের প্রবেশ দ্বার খুলে দেওয়া হবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...