Wednesday, May 13, 2026

তদন্তে অসহযোগিতার অভিযোগ! ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ‘ব্যবসায়ী’ বাকিবুরকে গ্রে.ফতার ইডির

Date:

Share post:

রেশন বণ্টন মামলায় এবার গ্রেফতার (Arrest) করা হল ‘ব্যবসায়ী’ বাকিবুর রহমানকে (Bakibur Rahman)। শুক্রবার সকালেই কৈখালির আবাসন থেকে তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। এরপর বাকিবুরকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের (Interrogation) মুখে পড়তে হয়। তদন্তে অসহযোগিতার অভিযোগে এরপরই গ্রেফতার করা হয় ব্যবসায়ীকে। শনিবারই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে খবর।

গত বুধবার থেকেই রেশন বণ্টন মামলায় ব্যবসায়ী বাকিবুরের কলকাতার কৈখালির আবাসনে লাগাতার তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর শুক্রবার তাঁর বাড়ি থেকে আটক করা হয় বাকিবুর রহমানকে। তাঁর বাড়ি থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এরপরই ওই ব্যবসায়ীকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সিজিওতে যাওয়ার পর ম্যারাথন জেরার মুখে পড়তে হয় বাকিবুরকে। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগে ব্যবসায়ীকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।

 

 

 

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...