Friday, June 26, 2026

পাকিস্তানকে দুরমুশ করতেই, ভারতীয়  টিমকে সংবর্ধনা দিতে নিমন্ত্রণ পাঠালেন রাজ্যপাল!

Date:

Share post:

বিশ্বকাপে পাকিস্তানকে দুরমুশ করতেই বাংলা থেকে শুভেচ্ছা বার্তা গেল রোহিত শর্মা, বিরাট কোহলিদের উদ্দেশে। কি পাঠিয়েছেন জানেন এই শুভেচ্ছা বার্তা? স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু অভিনন্দন জানানোই নয়, তিনি সংবর্ধনা দেওয়ার জন্য গোটা টিমকে নিমন্ত্রণও পাঠিয়ে দিয়েছেন।

এখনও বিশ্বকাপ চলবে এক মাসের উপর। আগামী ১৯ নভেম্বর এই আমদাবাদের মাটিতেই ফাইনাল খেলা। পাকিস্তানকে হারালেও রোহিতদের এখনও অনেকটা পথ হাঁটতে হবে। যদিও রাজ্যপালের বার্তায় পরিষ্কার, বিশ্বজয়ের অপেক্ষা না করে তিনি পাকিস্তানকে হারানোর কারণে টিম ইন্ডিয়াকে সংবর্ধনা দিতে চান।

রোহিত, বুমরা, কোহলি, গিলদের দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। রাজভবন এক্স-হ্যান্ডলে লিখেছে, ‘‘আজ মাননীয় রাজ্যপাল ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁদের রাজভবনের সম্মানীয় অতিথি হতে বাংলার ক্রিকেটপ্রেমী জনতার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন। দেওয়া হবে সংবর্ধনাও।’’
রাজ্যপাল ভারতীয় ক্রিকেটের এক প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রধান এবং বাংলার ক্রিকেট সংস্থার মাধ্যমে টিম ইন্ডিয়াকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...