Sunday, February 15, 2026

পঞ্চমী থেকেই রাস্তায় কলকাতা পুলিশ, নজরদারিতে ৫৮টি ওয়াচ টাওয়ার!

Date:

Share post:

পুজো (Durga Puja) উপলক্ষ্যে ভিড় নিয়ন্ত্রণে প্রস্তুত কলকাতা পুলিশ (Kolkata Police)। পঞ্চমী থেকেই রাস্তায় নামছেন ডেপুটি কমিশনার থেকে শুরু করে ইন্সপেক্টর, কনস্টেবলরা। লালবাজারের তরফে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার (পঞ্চমী) থেকে সোমবার (নবমী) পর্যন্ত প্রতিদিন প্রায় ১৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে। নজরদারিতে ডেপুটি কমিশনার পদমর্যাদার ১৮ জন থাকবেন। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের ৮২ জন এবং ইন্সপেক্টর পদমর্যাদার ২৩০ জন থাকছেন বলে খবর।

উৎসবের মরশুমে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কথা মাথায় রেখে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ (KP)। শহরের বেশিরভাগ পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় মহালয়া থেকেই মানুষের ভিড় বাড়ছে। গতকাল অর্থাৎ দ্বিতীয়া পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষের রেকর্ড ভিড়, পুজোয় বাঙালির উন্মাদনার ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে কোনও রকমে ঝুঁকি নিতে নারাজ লালবাজার। নজরদারিতে ৫৮ টি ওয়াচ টাওয়ার থাকছে বলে কলকাতা পুলিশ (KP) সূত্রে খবর। সঙ্গে ১৬ টি কুইক রেসপন্স টিম ও ৩০ টি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হচ্ছে।

spot_img

Related articles

মার্চেই মোদির ব্রিগেড, দোল মিটলেই রথযাত্রায় জনসংযোগ বাড়াতে চায় বিজেপি 

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মার্চ মাসেই ব্রিগেডে বড়সড় জনসভা করতে চলেছে বিজেপি। সেই সভায় প্রধান বক্তা...

রাজ্যে বাদ পড়তে পারেন সাড়ে ৬ লক্ষ ভোটার, তালিকায় নজর মাইক্রো অবজারভারদের 

ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। প্রাথমিক হিসাব অনুযায়ী, রাজ্যে...

সংখ্যালঘু প্রশ্নে শুভেন্দুর উল্টো পথে শমীক, তরোয়াল কেড়ে কলম দেওয়ার বার্তা সভাপতির 

রাজ্যে সংখ্যালঘু ভোট এবং দলের সংখ্যালঘু মোর্চার প্রাসঙ্গিকতা নিয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরনো মন্তব্য ঘিরে বিতর্ক...

T20 WC: করমর্দন নিয়ে দুই মেরুতে সূর্য-সলমন, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার কলম্বোয় মহারন। টি২০  বিশ্বকাপের (T20 World Cup)গ্রুপ পর্বে খেলেত নামছে ভারত ও পাকিস্তান( India vs Pakistan)। মাঠের...