Tuesday, June 23, 2026

ডায়মন্ড হারবারে মাঠে নামবেন রোনাল্ডিনহো, ফুটবল মূর্ছনায় মাতবে বাংলা

Date:

Share post:

বাঙালির শারদোৎসবে বাড়তি পাওনা রোনাল্ডিনহো। তিনি তিনদিনের কলকাতা সফরে আলোর রোশনাই ছড়াতে এসেছেন। রবিবার সন্ধ্যায় কলকাতায় পা দেওয়ার পর থেকে ঠাসা কর্মসূচি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের।বাংলার মানুষের ইচ্ছা রোনাল্ডিনহোর মতো শিল্পী ফুটবলার মাঠে নেমে তাঁর ক্যারিশমা দেখান। কিন্তু তিনি ১০ বছর আগেই খেলা ছেড়ে দিয়েছেন। ২০১৩ সালে শেষবার ব্রাজিলের জার্সি পরে খেলেছেন। দেশের হয়ে গোল রয়েছে ৯৭টি ম্যাচে ৩৩টি। বার্সেলোনায় সোনার সময় কাটিয়েছেন। একটা সময় মেসির সতীর্থ ছিলেন, স্প্যানিশ জায়ান্টের হয়ে গোল রয়েছে ৭০টি। মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে।রোনাল্ডিনহো পুজোর উদ্বোধনে ফিতে কাটছেন, এটি একেবারেই অচেনা ছবি।

ব্রাজিলের ৪৩ বছর বয়সি প্রাক্তন মিডফিল্ডার মঙ্গলবার যাবেন ডায়মন্ড হারবারে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় গিয়ে মাঠে নামবেন বলে জানা গিয়েছে।খোদ সাংসদের মাঠে থাকার কথা। রোনাল্ডিনহো দেখাবেন ফুটবল জাদু, তাঁর ফুটবল মূর্ছ্নায় মাতবে বাংলা। রোনাল্ডিনহোর উপস্থিতিতে ডায়মন্ড হারবার এফসি ও সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ওই ম্যাচে মাঠে নামবেন সবার প্রিয় ফুটবলার। একটা সময় তাঁর ভুবন ভোলানো হাসি ও স্কিল ট্রেডমার্ক হয়ে গিয়েছিল।সেই মূহূর্তের অপেক্ষায় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...