Tuesday, June 23, 2026

দেবীপক্ষে প্রকাশিত হল শারদীয়া সংবাদ দর্পণ

Date:

Share post:

পুজো মানে একদিকে যেমন হুল্লোর, আনন্দ ,রাত জেগে ঠাকুর দেখা আবার পুজোর সঙ্গে জড়িয়ে আছে শারদীয় পত্রিকার বন্ধনও। সারা বছর যতই এটা ওটা বই পড়া হোক না কেন পুজো সংখ্যার প্রতি একটা বাড়তি আকর্ষণ থাকে পাঠকদের। সেই কথা মাথায় রেখে দেবীপক্ষে শারদীয়া সংবাদ দর্পণ আত্মপ্রকাশ করল। বাগবাজারের চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম অডিটোরিয়ামে বইটি প্রকাশ করেন হরিজন মহারাজ (Harijan Maharaj)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, বরাহনগর পুরসভার পুরপারিষদ সদস্য জয়ন্ত রায়, সাহিত্যিক শিব শঙ্কর বকসী, প্রদীপ কুমার পাল, শ্যামসুন্দর গুঁই, রুনা চৌধুরী, সাংবাদিক সুজিৎ চট্টোপাধ্যায় , সংবাদ দর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত প্রমুখ।

পত্রিকার সম্পাদক জানান, এই পারিবারিক পত্রিকায় ছোট থেকে বড় প্রত্যেকের জন্য সাহিত্য রস সৃষ্টি করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিকদের পাশাপাশি নতুন লেখকদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। বই প্রকাশ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পাপড়ী গাঙ্গুলি। যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন অনীক চক্রবর্তী ও নৃত্য পরিবেশনায় জয়িতা বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্চিতা সরকার।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...