Friday, May 22, 2026

২০৩৫-এ ভারতের স্পেস স্টেশন, ৪০-এ চাঁদে মানুষ: মিশন চূড়ান্ত ইসরোর

Date:

Share post:

থেমে থাকার পাত্র নয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো(ISRO)। চাঁদ, মঙ্গলের পর এবার ইসরো পাড়ি জমিয়েছে সূর্যের উদ্দেশ্যে। তবে এটাই শেষ নয় আগামী ২০৪০ সাল পর্যন্ত ইসরোর মিশন ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার ভারতের মহাকাশ গবেষণার নানা দিক খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের মিটিং করেন। একইসঙ্গে মহাকাশে ইন্ডিয়ান স্পেস স্টেশন ও প্রথম ভারতীয়কে চাঁদে পাঠানোর টার্গেট ঠিক করে নেওয়া হয় এই বৈঠকে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী ভারতের মহাকাশ গবেষণার দুটি দিককে মূল লক্ষ্য করতে চাইছেন। এক, পৃথিবীর কক্ষে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি যা ২০৩৫ সালের মধ্যে তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং দুই, ২০৪০ সালের মধ্যে প্রথম কোনও ভারতীয়কে চাঁদে পাঠানো। এছাড়াও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ও প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মিটিংয়ে জানিয়েছেন, ভেনাস অরবিটার মিশন ও মার্স ল্যান্ডারকে বাস্তবায়িত করার ক্ষেত্রেও উদ্যোগ নিতে হবে। সূত্রের খবর, চাঁদে মানুষ পাঠানোর জন্য সবরকম পরীক্ষানিরীক্ষা করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। বস্তুত, গগনযান মিশনের আগে ২০টি টেস্ট ও তিনটি হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকল তৈরির পরিকল্পনা নিয়েও কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে এই মিশনকে বাস্তবায়িত করার ব্যাপারে সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

ভারতের স্পেস স্টেশন তৈরিতে ইসরো ঠিক করেছে, দুটি রকেটকে আগে পাঠিয়ে হাল হকিকত জেনে নেওয়া হবে। পিএসএলভি রকেটে চাপিয়ে দুটি উপগ্রহ যাবে মহাকাশে। পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতেই স্পেস স্টেশন বানানোর জায়গা বের করে ফেলবে তারা। এর পর শুরু হবে বাড়ি বানানোর প্রক্রিয়া। তবে সবথেকে বড় বিষয় হল চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ। ২০৪০ সালের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে এই মিশনের জন্য।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...