Friday, June 12, 2026

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

Date:

Share post:

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতার সিজেএম আদালত (CJM Court)। বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গর্গকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের সাইবার সেল। গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন মঞ্জুর করেছে আদালত।

স্যোশাল মিডিয়ায় বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা প্রশ্ন তুলেছিলেন, রাতে সিল করে রাখার পরেও ভোটগ্রহণের সময় ইভিএম (EVM) কেন খারাপ হচ্ছে? ভোট দিয়ে বার হওয়ার আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন ‘বাংলা পক্ষ’-এর প্রতিষ্ঠাতা। উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গর্গকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের অভিযোগ, নির্বাচন চলাকালীন গর্গের (Garga Chatterjee) ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি ও সাইবার আইন লঙ্ঘনের শামিল। ময়দান থানায় গর্গের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে অভিযোগ দায়ের করে নির্বাচন কমিশন। অভিযোগ যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। নির্বাচনের ফল প্রকাশের পরে ১২ মে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন মঞ্জুর করেছে সিজিএম আদালত।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...