Friday, June 12, 2026

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

Date:

Share post:

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি সরকারের। আর তার কোপ প্রথমেই পড়ছে পড়ুয়াদের মিড-ডে মিলে (mid-day meal)। একদিকে দেশে জ্বালানি গ্যাসের সংকট (fuel crisis)। অন্যদিকে ভোজ্য তেলের সংকট মোকাবিলায় রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত ও স্থানীয় প্রশাসনিক স্কুলগুলিতে রান্নার তেল (cooking oil) ও গ্যাসের ব্যবহার কমানো নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর (School Education Department)।

মিড-ডে মিল প্রকল্পকে ঘটা করে নাম পরিবর্তন করে ‘পিএম পোষণ’ (PM-POSHAN) করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্পে সমস্ত সরকারি, সরকার পোষিত ও স্থানীয় প্রশাসনিক স্কুলগুলিতে মিড-ডে মিল দেওয়া হয়। প্রাথমিকের প্রথম শ্রেণি থেকে মধ্যম স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা মিড-ডে মিলের সুবিধা পেয়ে থাকে। এর উদ্দেশ্য ছিল একদিকে প্রাথমিকের শিশুদের নির্দিষ্ট পরিমাণ পুষ্টি দেওয়া। অন্যদিকে, স্কুলে খাবার দেওয়ার মধ্যে দিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করা।

দীর্ঘ দিন ধরেই বাংলায় মিড-ডে মিলের বরাদ্দ নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ছিল। নির্বাচনের আগে সেই বরাদ্দ এক লাফে বেশ খানিকটা বাড়ানো হয়েছিল। কিন্তু নির্বাচন শেষ হতেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে এবার সেই মিড-ডে মিলে (mid-day meal) গ্যাস ও তেলের (cooking oil) খরচের পরিমাণ কমানোর নির্দেশ।

প্রধানমন্ত্রী নিজের ভাষণে যেদিন জ্বালানি তেলের ব্যবহার কমানো বার্তা দিয়েছিলেন গোটা দেশের মানুষকে সেদিনই ভোজ্য তেল ব্যবহারেরও নিদান দিয়েছিলেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশে কোন কোন সংকট তৈরি হচ্ছে, তা নিয়ে কোনও বার্তা দেওয়া হচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকারের তরফে। অথচ সেই সংকটের প্রথম কোপ এসে পড়ল শিশুদের মিড-ডে মিলে।

আরও পড়ুন : সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

সোমবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় রাজ্যের সব জেলাশাসক থেকে প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যানদের উদ্দেশ্যে। সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের জারি করা নির্দেশিকার প্রেক্ষিতে নির্দেশ দেওয়া হচ্ছে ‘পিএম পোষণে’র অন্তর্গত সব স্কুলে রান্নার তেল ও গ্যাসের ব্যবহার যেন কমানো হয়। নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই সেই নির্দেশিকা পালনের নির্দেশও দেওয়া হয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...