Saturday, March 14, 2026

বাড়ি ফাঁকা রেখে পুজো দেখতে নি.ষেধ কলকাতা পুলিশের!

Date:

Share post:

সকালে অফিসের কাজ আর সন্ধ্যায় অফিস ছুটির পরে পুজোর মুডে বাঙালি। প্রতিপদ থেকেই রাস্তায় মানুষের ঢল। পুজোর (Durga Puja) চতুর্থীতেই নবমী-দশমীর উন্মাদনা তুঙ্গে। শ্রীভূমি (Sreebhumi Sporting Club), ত্রিধারা, সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের ভিড়ে প্রতিদিন তৈরি হচ্ছে রেকর্ড। আর এহেন কাণ্ডে চিন্তায় পড়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজার বলছে, বাড়ি খালি রেখে ঠাকুর দেখতে গেলে চোরেদের উপদ্রব বাড়তে পারে। কলকাতা পুলিশের আরও হুঁশিয়ারি, বাড়ি ফাঁকা রেখে অষ্টমীর অঞ্জলি দিতে যাবেন না। হিতে বিপরীত হতে পারে।

পুজোর আনন্দে সামিল হতে গিয়ে অজান্তেই বিপদকে আমন্ত্রণ জানাবেন না। সতর্ক থাকুন, বলছে কলকাতা পুলিশ। পুজোর ছুটি পড়তেই অনেকেই আগে থেকে প্ল্যানিং করে বেড়াতে চলে যান। অনেকে আবার কোথায় না গেলেও পাড়ার পুজো মণ্ডপে আড্ডা দিতে বা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েন স্বপরিবারে। তখনই সুয়োগ নিয়ে নেয় চোরের দল। সেসব জায়গায় সিকিউরিটি গার্ড থাকেন বা সিসিটিভির নজরদারি রেয়েছে সেখানে তবুও কিছুটা ভরসা করা যায়। অন্যথায় বাড়ি ফাঁকা রাখলে চিন্তা বাড়বে, এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা (KP)। পেশাদার চোর মাত্র ২-৩ মিনিটের মধ্যেই কোনও শক্তপোক্ত আলমারিক লক ভেঙে ফেলতে পারে। তাই আগে থেকেই সাবধান থাকতে হবে, পরামর্শ লালবাজারের।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...