Sunday, May 17, 2026

পুজোয় বৃষ্টির ভ্রূকুটি, তার আগে কেমন থাকবে শহরের আবহাওয়া

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আজ ষষ্ঠী। ওটা রাজ্যজুড়ে মানুষ ভেসে গিয়েছে উৎসবের আনন্দে। তবে সেই আনন্দ মাটি করতে উঁকি ঝুঁকি দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। এখনো পর্যন্ত যা খবর তাতে দুর্গাপুজোয় ষষ্ঠী কাটছে বৃষ্টিহীন ভাবেই। যদিও নতুন পূর্বাভাসে এও শোনা গিয়েছে যে সপ্তমীর দিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেক্ষেত্রে নবমী ও দশমী উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বর্ষণের সম্ভাবনা থাকছে।

গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। গত পরশু সকাল সাড়ে আটটা থেকে গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি কলকাতায়। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আজও আকাশ পরিষ্কার থাকার কথা। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। আগামিকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে।

তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে নবমী ও দশমীতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। প্রসঙ্গত, গত বছর পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল কলকাতায়। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। এবার পুজোয় কী রকম থাকবে কলকাতা? আপাতত সেই দিকে তাকিয়েই মহানগর।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...