Tuesday, May 19, 2026

ফের হাই কোর্টে ‘মুখ পু.ড়ল’ গ.দ্দারের! সমবায় নিয়োগ মামলায় আবেদন খারিজ

Date:

Share post:

ফের কলকাতা হাই কোর্টে মুখ পুড়ল গদ্দারের। সমবায় নিয়োগ মামলা করার অধিকারই নেই শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। আবেদন খারিজ করে জানিয়ে দিল আদালত।

হলদিয়ায় বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ প‌্যানেল নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে (High Court) মামলা করতে চান বিরোধী দলনেতা। প্রাক্তন চেয়ারম‌্যান হিসেবে শুভেন্দুর অভিযোগ, নিয়োগ প্যানেলে দুর্নীতি হয়েছে। প্যানেলের বাইরে বেশ কিছু প্রার্থীকে নিয়ম ভেঙে চাকরি দেওয়া হয়েছে। এরপরেই আজব যুক্তি শুভেন্দুর (Shubhendu Adhikari)। চেয়ারম্যান থাকলেও তিনি নাকি সেটা জানতেন- দাবি বিজেপি বিধায়কের।

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চে প্রশ্ন ওঠে যেখানে শুভেন্দু নিয়োগে অংশগ্রহণ করেননি, সেখানে তিনি কীভাবে মামলা করলেন? আদালতের পর্যবেক্ষণ, হলদিয়া বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের ওই নিয়োগ প্রক্রিয়ায় শুভেন্দু অংশই নেননি। সুতরাং বিষয়টি নিয়ে মামলা করার এক্তিয়ারও তাঁর নেই।

তবে, যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ে র‌্যাগিং কাণ্ডের প্রতিবাদে গেরুয়া শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল শুভেন্দু বিরুদ্ধে। এফআইআর দায়ের করতে চায় পুলিশ। সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। তবে, শুভেন্দুর ভাষা নিয়ে অসন্তুষ্ট আদালত। একজন জনপ্রতিনিধি এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলেও মনে করে আদালত। এফআইআর দায়ের করার আবেদন খারিজ হলেও শুভেন্দর বিরুদ্ধে অন‌্য মামলাগুলি চলবে।

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...