Saturday, May 16, 2026

মায়ের বোধনে তৃণমূল কাউন্সিলরের মানবিক উদ্যোগে বাঁচল তিনটি প্রাণ

Date:

Share post:

উৎসবে মেতেছে বাঙালি, আর তারই মাঝে পুরপিতার মানবিক উদ্যোগ। বাঁচল তিনটি প্রাণ। আবাসন-বন্দি হয়ে দীর্ঘদিন প্রায় অনাহারে দিন কাটাচ্ছিলেন অসহায় তিনজন। খবর পাওয়ামাত্রই মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন বারাসত ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবব্রত পাল। ভবিষ্যতে তাঁদের খাওয়ার দায়িত্বও নিলেন তিনি।

ঘটনার সূত্রপাত, মহাষষ্ঠীর দুপুরে। হঠাৎই একটি অপরিচিত নম্বর থেকে ফোন পান পুরপিতা দেবব্রত পাল। তিনি জানতে পারেন, তাঁর ১০ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে একটি আবাসনে রিনা রায়, শশধর রায় ও কাজরী রায় জীর্ণ ও রোগগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছেন। বিগত তিন মাস ধরে তাঁরা অসহায় অবস্থায় প্রবল আর্থিক অনাটনের মধ্যে দিন কাটাচ্ছেন। অর্ধাহারে তাঁদের দিন কাটাতে হচ্ছে। তাঁদের দেখভালের কেউ না থাকায় মুড়ি এবং জল খেয়ে কোনওমতে বেঁচে আছেন। দেবব্রতবাবু তা শুনে তৎক্ষণাৎ অ্যাম্বুল্যান্স ডেকে তিন মুমূর্ষুকে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তির ব্যবস্থা করেন। তাঁরা তিনজনই এখন হাসপাতালে চিকিৎসাধীন।

তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল জানান, এই ঘটনা খুবই দুঃখজনক। আমি খবর পাওয়ামাত্রই নিজে গিয়ে তাঁদের উদ্ধার করি। বারাসত পুরসভার পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়ও এগিয়ে আসেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মানুষের দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোই মানুষ হিসেবে আমাদের কাজ। আমি সেই কাজই করেছি মাত্র। ৩ জনের অবস্থা খুবই খারাপ, তাই তাঁদের সঙ্গে কথা বলা তেমনভাবে সম্ভব হয়নি। সুস্থ হলে বিস্তারিত জেনে তাঁদের ভাল থাকার এবং ভবিষ্যতে তাঁদের আহারের ব্যবস্থা করব।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...