Wednesday, June 24, 2026

ব্যবসায়ীকে অ.পহরণ করা সিভিক ভলিন্টিয়ারের পু.লিশ হেফাজতে

Date:

Share post:

ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে ভাঙড় থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ারের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বারুইপুর মহকুমা আদালত। ধৃতের নাম ফিরোজ মিদ্দে। সে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের কর্মরত সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’দিন পর অপহৃত ওই ব্যবসায়ীকেও উদ্ধার করেছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয় নিউটাউন এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, অপহৃত ওই ব্যবসায়ীর নাম রহমত মোল্লা। তাঁর স্ত্রী রশিদা বিবির অভিযোগের ভিত্তিতেই ফিরোজ মিদ্দেকে গ্রেফতার করে পুলিশ।

ভাঙড় থানার শাঁকশহর এলাকার বাসিন্দা রহমত মোল্লার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল ওই সিভিক ভলেন্টিয়ারের। অভিযোগ, গত বুধবার ফিরোজ সহ তাঁর সঙ্গীরা পুলিশের পরিচয় দিয়ে রহমতকে ভাঙড় থানার বালিগাদা এলাকায় ডাকে। রহমত সেখানে আসতেই ফিরোজ সহ অন্যরা তাঁর মুখ চাপা দিয়ে গাড়িতে তুলে নিউটাউন এলাকায় নিয়ে চলে যায়। অভিযোগ সেখানে দুদিন ধরে আটকে রেখে রহমতের বাড়িতে মুক্তিপন চেয়ে ফোন করতে থাকে। অভিযোগ অপহরণকারীরা প্রথমে ৫০ লক্ষ টাকা চায়। ওই টাকা দিতে অক্ষমতার কথা জানান রহমতের পরিবার। পরে তা কমিয়ে ১০ লক্ষ টাকা চাওয়া হয়।

এদিকে রহমতের স্ত্রী রশিদা বিবি সমস্ত তথ্য দিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ।নিউটাউন এলাকা থেকে অপহৃত রহমতকে উদ্ধার করে। ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে ফিরোজকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন- ‘সোনিয়ার জন্যই তৈরি হয়েছে তেলেঙ্গানা রাজ্য’, রাহুলের মন্তব্যের পাল্টা তোপ BRS-এর

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...