Thursday, May 14, 2026

মহাষ্টমীর সকালে কেঁপে উঠল নেপাল! রিখটার স্কেলে তী.ব্রতা ৬.১

Date:

Share post:

দেবী দুর্গার বন্দনায় মেতে উঠেছে রাজ্য ছাড়িয়ে গোটা দেশ। রবিবার মহাষ্টমী (Mahastami)। সকাল থেকেই প্রতিটি পুজো মণ্ডপে দেওয়ার জন্য সাধারণ মানুষের ভিড়। আর এমন আবহেই এল দুঃসংবাদ। রবিবার সাতসকালে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডু (Kathmandu)। এদিন সকাল ৭টা ৩৯ মিনিট নাগাদ কয়েক মুহূর্তের জন্য কেঁপে কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের (Earthquake) তীব্রতা ছিল ৬.১। তবে মহাষ্টমীর সকালে এই ভূমিকম্পের জেরেই কেঁপে ওঠে দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চল। এদিন সকালে জোরালো ভূমিকম্প হয় নেপালে। তারই কিছুটা প্রভাব পড়ে দিল্লি-সহ সংলগ্ন এনসিআর অঞ্চলে। তবে এই ভূমিকম্পে নেপাল বা দিল্লিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে।

নেপালের ধাদিং জেলা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে সূত্রের খবর। তবে শুধু কাঠমান্ডুই নয়, কাঠ নেপালের বাগমতি এবং গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কম্পনের কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা যায়নি কোনও ক্ষয়ক্ষতির পরিমাণও।

গত ৩ অক্টোবরও নেপালে ভূমিকম্প হয়। পর পর চারটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। যার প্রভাব পড়েছিল দিল্লি, এনসিআরের পাশাপাশি লখনউ, হাপুর, আমরোহাতে। কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও।

 

 

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...