Saturday, March 14, 2026

নিজেদের শ.ক্তি বাড়ানোই লক্ষ্য! চিনের দুঃ.সাহসে কপালে চিন্তার ভাঁজ ভারতের, প্রকাশ্যে বি.স্ফোরক রিপোর্ট

Date:

Share post:

গোপনে নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের শক্তি বাড়াতে আরও তৎপর চিন (China)। জানা যাচ্ছে এবার লাদাখ সীমান্তে (Ladakh) হেলিপ্যাড, নতুন রাস্তা, গোপন সুড়ঙ্গ থেকে শুরু করে ছোট এয়ারস্ট্রিপ পর্যন্ত তৈরির কাজ করতে পিছপা হচ্ছে না জিনপিং প্রশাসন। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি পেন্টাগনের (Pentagon)। এমন খবর সামনে আসতেই রীতিমতো উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে গালওয়ানে ভারত এবং চিন সেনার সংঘর্ষের পর থেকেই চিনের পিপলস লিবারেশন আর্মি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিকাঠামো গড়তে বদ্ধপরিকর।

তবে সংঘর্ষের পর ভারত চিন দুই দেশ আলোচনার টেবিলে বসেছে। কিন্তু চিন ভারতীয় সীমান্তে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রক্রিয়া এতটুকু থামেনি। উল্টে কয়েক দফা শান্তি বৈঠক হলেও সেই বৈঠকের কোনও প্রভাব চিনা সেনা সমাবেশে পড়েনি বলেই সাফ জানিয়েছে পেন্টাগন। রিপোর্ট অনুযায়ী, লাদাখ সীমান্তে চিন স্থায়ী সুড়ঙ্গ, নতুন রাস্তা, প্রতিরক্ষার কাজে ব্যবহৃত এয়ারপোর্ট এবং হেলিপ্যাড তৈরির কাজ চালাচ্ছে। পাশাপাশি চিনের ওয়েস্টার্ন কম্যান্ড থিয়েটারের প্রচুর সেনা ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে। তবে শুধু লাদাখ নয়, ডোকলামেও একই রকম সেনা মোতায়েন করেছে চিন। এমনকী ভারতীয় ভুখণ্ডে চিন যে গ্রাম বানিয়ে ফেলেছে, সেটাও উল্লেখ করা হয়েহে পেন্টাগনের রিপোর্টে। তবে নয়াদিল্লি এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

 

 

 

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...